বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : শিলচর থানার অন্তর্গত মেহেরপুর এমএইচসি লেন থেকে মাদক সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে হেরোইন ভর্তি ৮৫টি সাবান কেস উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৯৪৭ গ্রাম।
ঘটনাস্থল থেকে শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে।



