‘ওয়ার্ল্ড ওরেল হেলথ ডে’ উপলক্ষে বিনামূল্যে দন্ত শিবির লায়ন্স ক্লাবের

Spread the news

বরাক তরঙ্গ, ২০ মার্চ : ‘ওয়ার্ল্ড ওরেল হেলথ ডে’ উপলক্ষে শিলচরে মানবিক উদ্যোগে এগিয়ে এল ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’। দিনটি অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপন করার পাশাপাশি মালুগ্ৰামস্থিত ‘Rising Youth Society’-এর পরিচালিত একটি অনাথ আশ্রমে আয়োজন করা হয় বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবির। শিবিরে খ্যাতনামা দন্ত চিকিৎসক ডাঃ মানসী চৌরাসিয়া অনাথ আশ্রমের বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় অন্যান্যদের দাঁতের পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। শিবিরের সমস্ত ব্যয়ভার বহন করছে লায়ন্স ক্লাব ভ্যালি ভিউ।

এছাড়াও ‘A happy mouth is a happy life’ শীর্ষক একটি সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে মৌখিক স্বাস্থ্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সদস্যা চুমকি রায় এবং পথপ্রদর্শক তথা প্রজেক্ট চেয়ারপার্সন সঞ্জিব রায়। সভানেত্রী জানান, ভবিষ্যতে আরও বিভিন্ন অনাথ আশ্রমে এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে।

এদিনের এই বিশেষ উপলক্ষে ডাঃ মানসী চৌরাসিয়াকে উভয় সংস্থার পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *