চার বাংলাদেশেি আটক

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : ত্রিপুরার খোয়াইয়ের মহাদেবটিলা ট্রাই জংশন এলাকা থেকে চার বাংলাদেশের নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। খোয়াই জেলা পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, একদল বাংলাদেশি নাগরিক খোয়াই থেকে টমটমে করে তেলিয়ামুড়ার দিকে রওনা দিয়েছে—এমন খবর পৌঁছায় জেলা পুলিশ সুপারের কাছে। সেই তথ্যের ভিত্তিতে মহাদেবটিলা ট্রাই জংশন এলাকায় আগে থেকেই ওৎপেতে ছিল পুলিশ। সন্দেহভাজন টমটমটি এলাকায় পৌঁছাতেই সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয় এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা নিজেদের বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা বলে স্বীকার করে। আটক ব্যক্তিরা হলেন আব্দুল মিয়া, শ্যামল মিয়া, হালাল মিয়া এবং আব্দুল মজিদ সোহাগ। তাদের কাছে বৈধ কোনো নথিপত্র না থাকায় পুলিশ তাদের আটক করে খোয়াই থানায় নিয়ে যায়। বর্তমানে ধৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তারা কোনো বৃহৎ পাচারচক্রের সঙ্গে যুক্ত কি না বা তাদের নির্দিষ্ট গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *