কালোয়ারের সমর্থনে প্রচারে প্রাক্তন বিধায়ক রুমি নাথ

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : বড়খলা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ডাঃ অমিত কালোয়ারের সমর্থনে প্রচারে নেমেছেন প্রাক্তন বিধায়ক ডাঃ রুমি নাথ, যা নির্বাচনী লড়াইয়ে বাড়তি গুরুত্ব পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক মহলের মতে, প্রাক্তন বিধায়ক হিসেবে রুমি নাথের নিজস্ব জনভিত্তি ও দীর্ঘদিনের সংগঠনিক অভিজ্ঞতা রয়েছে। তাঁর এই প্রভাব ও জনসংযোগকে কাজে লাগিয়ে ডাঃ কালোয়ার নিজের অবস্থান আরও মজবুত করার কৌশল নিয়েছেন।

এদিকে, নির্বাচনী প্রচারে ‘ভূমিপুত্র’ ইস্যুকে গুরুত্ব দিয়ে তুলে ধরছেন ডাঃ কালোয়ার। তাঁর দাবি, বড়খলার মানুষ এবার একজন স্থানীয় প্রার্থীকে নির্বাচিত করতে আগ্রহী। বহিরাগত নেতৃত্বের পরিবর্তে এলাকার নিজস্ব প্রতিনিধিকে নির্বাচনের আহ্বান জানাচ্ছেন তিনি।
পাশাপাশি নিজেকে কেবল একজন রাজনীতিবিদ নয়, একজন সমাজসেবী হিসেবেও তুলে ধরছেন ডাঃ কালোয়ার। তাঁর বক্তব্য, বর্তমান সময়ে মানুষ ক্ষমতার রাজনীতির চেয়ে জনসেবামূলক কাজকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *