ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

Spread the news

১ মার্চ : ইরানের প্রাক্তন আলোচিত ও বিতর্কিত প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের ওপর ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। রবিবার ইজরায়েলি সংবাদমাধ্যম ‘জেরুজালেম পোস্ট’ ইরানি লেবার নিউজ এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে দাবি করেছে যে, উত্তর-পূর্ব তেহরানের নার্নাক এলাকায় নিজ বাসভবনে হামলার শিকার হয়ে তিনি নিহত হয়েছেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আগে মাহমুদ আহমেদিনেজাদ আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। বিশ্ব রাজনীতিতে তার কট্টর অবস্থান সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই হামলায় আহমেদিনেজাদের পাশাপাশি তার বেশ কয়েকজন দেহরক্ষীও প্রাণ হারিয়েছেন। তবে অত্যন্ত সংবেদনশীল এই তথ্যের সত্যতা এখন পর্যন্ত স্বাধীন কোনো সূত্রের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি। এমনকি ইরান সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা তথ্য প্রদান করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *