শিলচরে ই-অটো যানজট মোকাবিলায় নতুন কো-অর্ডিনেশন কমিটি গঠন

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : শিলচর শহরে ই-অটোর অতিরিক্ত চলাচলজনিত যানজট ও বিশৃঙ্খলা রোধে তিনটি প্রধান অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘শিলচর টাউন ইলেকট্রিক অটো কো-অর্ডিনেশন কমিটি’ গঠন করা হয়েছে। বুধবার দুপুরে সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি নিযুক্ত হন বিকাশ ভট্টাচার্য। অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশন, অল কমার্শিয়াল ই-অটো অ্যাসোসিয়েশন এবং শিলচর টাউন ইলেকট্রিক অটো ওনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সহ-সভাপতি হিসেবে নিযুক্ত হন তাহির আহমেদ মজুমদার ও সিতু রায়। সম্পাদক পিন্টুচন্দ্র শীল, সহ-সম্পাদক তৈয়বুর রহমান মজুমদার, হরিলাল দাস, জয়নুল হক লস্কর। কার্যকরী সম্পাদক গোপাল বনিক ও কৃষ্ণ দাস, কোষাধ্যক্ষ সুবলচন্দ্র দাস ও রাজু দাস। কার্যকরী সদস্য হিসেবে নিযুক্ত হন নিজাম উদ্দিন মজুমদার, চন্দু দাস, আব্দুল করিম বড়ভূইয়া, হিরন দাস, চন্দন রায়, বিজয় শুক্লবৈদ্য, অলক চৌধুরী, বিশ্বজিৎ দাস, সমীরন ধর, গৌতম পাল ও চন্দন ভট্টাচার্য প্রমুখ।

সভাপতি বিকাশ ভট্টাচার্য জানান, বিগত কয়েক বছর ধরে কাছাড় জেলা থেকে অতিরিক্ত ই-অটো শিলচর শহরে চলাচলের ফলে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সরকারি গাইডলাইনের অভাবে সমস্যা আরও তীব্র হয়েছে। গত ১৫ দিন ধরে তিনটি অ্যাসোসিয়েশনের সদস্যরা আলোচনা করে বুধবার এই কমিটি গঠন করে। কমিটির প্রধান উদ্দেশ্য যানজটমুক্ত শিলচর গড়ে তোলা এবং ই-অটোর জন্য সরকারি নির্দিষ্ট গাইডলাইন প্রাপ্তি। এ নিয়ে জেলা প্রশাসন ও সরকারের কাছে স্মারকলিপি সোপর্দ করা হবে।সাংবাদিকদের আগামীকালের ১২ ঘণ্টার বন্ধের বিষয়ে জিজ্ঞাসায় কমিটি সদস্যরা জানান, বন্ধ আহবানকারীদের সঙ্গে যোগাযোগ না হওয়ায় তারা বন্ধ থেকে বিরত থাকবেন। তবে বন্ধের নৈতিক দাবিগুলোকে সমর্থন জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *