অবশেষে কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ দেবকমল বরা গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কারাধ্যক্ষ দেবকমল বরাকে বৃহস্পতিবার সকালে আটক করেছে বশিষ্ঠ থানার পুলিশ। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরেই কারাগারের ভেতরে মাদকজাতীয় সামগ্রীর অবাধ সরবরাহ চলছিল। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়।

এছাড়াও, অর্থের বিনিময়ে কয়েকজন কয়েদিকে বিশেষ সুবিধা ও তথাকথিত রাজকীয় আতিথ্য দেওয়া হতো বলেও অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, বুধবারই মাদকজাতীয় সামগ্রী সরবরাহের অভিযোগে দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়। এই ঘটনাকে ঘিরে কারা প্রশাসনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *