চলন্ত ট্রেনে নৃশংস খুন, কন্যাকে শিরশ্ছেদ, গ্রেফতার বাবা

Spread the news

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : চলন্ত ট্রেনের ভেতরে ঘটল এক শিহরণ জাগানো নৃশংস হত্যাকাণ্ড। নিজের কন্যাকে শিরশ্ছেদ করে খুন করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে, যা ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেকারগাঁও থেকে মুরকংচেলেকগামী ট্রেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত সুনীল মুর্মু ট্রেনের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে কন্যাকে হত্যা করে বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ এবং পরে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, যাত্রীদের সামনেই যুবতীকে নৃশংসভাবে হত্যা করা হয়, যা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনে।

নিহত যুবতীর বাড়ি ধেমাজি জেলার চাওতালপুর এলাকায় বলে জানা গেছে। তবে এই হত্যার পেছনে সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *