শিলচরে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের অভাবে ধুঁকছে ফাস্ট ফুড ও হোটেল ব্যবসা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : শিলচরে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে ফাস্ট ফুড ও ছোট হোটেল ব্যবসা। আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব, এই সঙ্কটকে আরও গভীর করেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ফলে শহরের বহু দোকানপাট এখন বন্ধের মুখে দাঁড়িয়ে।

ব্যবসায়ীদের অভিযোগ, গ্যাস এজেন্সিগুলোর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনও সঠিক সমাধান মিলছে না। বাধ্য হয়ে অনেকেই ব্ল্যাক মার্কেট থেকে অতিরিক্ত দামে সিলিন্ডার সংগ্রহ করছেন, যা তাদের পক্ষে দীর্ঘমেয়াদে বহন করা সম্ভব নয়। পরিস্থিতি সামাল দিতে অনেকেই এখন দ্বিগুণ খরচে কেরোসিন ব্যবহার করে রান্না চালিয়ে যাচ্ছেন।

একজন ফাস্ট ফুড ব্যবসায়ী জানান, “গ্যাসের অভাবে আমাদের কেরোসিনের ওপর নির্ভর করতে হচ্ছে, যা খরচ অনেক বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে।”
শুধু ফাস্ট ফুড দোকান নয়, কমার্শিয়াল সিলিন্ডারের সঙ্কটে শহরের হোটেল ব্যবসাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ী সংগঠনের সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই শিলচরের বেশ কয়েকটি দোকান আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত হস্তক্ষেপের জন্য তারা সরকার ও জেলা প্রশাসনের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *