টিটিএএডিসি ভোট চলাকালীন চরম উত্তেজনা, বোমাবাজি ও গুলিচালনা

Spread the news

বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : ত্রিপুরার টিটিএএডিসি ভোট চলাকালীন কয়েকটি কেন্দ্রে চরম উত্তেজনা সৃষ্টি হয়। বোমাবাজি ও গুলিচালনা সহ একাধিক ঘটনার খবর পাওয়া যায়। রবিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং ভোর থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে থাকেন। প্রথমদিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিপ্রা মথা ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

১৯ আমতলী-গোলাঘাটি কেন্দ্রের দয়ালপাড়ায় চরম উত্তেজনার সৃষ্টি হয় বোমাবাজি ও গুলিচালনার ঘটনায়। বক্সনগর বিধানসভার অন্তর্গত ভেলুয়ার চর দয়ালপাড়ায় এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ দিকে, টাকারজলা জম্পুইজলা কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া হয়। ভোটদানে বাধা দেওয়া হয়েছে। পুনভোটের দাবি জানান বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার।

বক্সনগর বিধানসভার অন্তর্গত ভেলোয়ারচর ভোটকেন্দ্রে বোমা নিক্ষেপ ও গুলিচালনার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে বিশাল সংখ্যক নিরাপত্তা বাহিনীর পৌঁছে।

অভিযোগ, বহিরাগত বিজেপি কর্মীরা দয়ালপাড়া মাঠ প্রাঙ্গণে জড়ো হন, যা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই অবস্থায় তিপ্রা মথার কর্মীরা লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে আধা-সামরিক বাহিনী ও পুলিশ হস্তক্ষেপ করে এবং লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে।

পরিস্থিতি ক্রমশ আরও অবনতি হলে পরপর ছয়টি বোমা নিক্ষেপ ও গুলিচালনার অভিযোগ ওঠে। এর মধ্যে দুটি বোমা সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের সামনেই পড়ে বলে জানা গেছে। ঘটনায় তিপ্রা মথার কর্মী অবিরাম দেববর্মা আহত হন।

তিপ্রা মথার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই ঘটনায় বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেনের ভূমিকা রয়েছে এবং তাঁর নেতৃত্বেই পুরো ঘটনা ঘটেছে। যদিও এই অভিযোগের বিষয়ে অপর পক্ষের কোও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও সিআরপিএফ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *