মন্ত্রীর এসকর্ট গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি, মৃত্যু প্রাক্তন প্রধানশিক্ষকের

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতেই মন্ত্রীর এসকর্ট গাড়ির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল এক ব্যক্তির। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় ত্রিপুরার বিশালগড়ে। বুধবার আগরতলা থেকে মন্ত্রী শুক্লচরণ নোয়াতিয়া আসার সময় বাইপাসে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক চালক প্রাক্তন প্রধানশিক্ষক অমরচাঁদ চৌধুরী প্রাণ হারান।

দুর্ঘটনার পর মন্ত্রী আহত চৌধুরীকে এসকটের গাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছেন। তবে রক্ষা হয়নি। চিকিৎসক প্রাক্তন প্রধান শিক্ষককে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, বিশালগড় থানার অন্তর্গত লকডাইন বাজার এলাকায় সড়ক সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে এক সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছিল। বিশালগড়, মধুপুর ও মহিলা থানার যৌথ উদ্যোগে এবং জেলা পুলিশ সুপারের নির্দেশে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, জেলাশাসকসহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *