‘ইলেকশন কমিশন এখন হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে’, সুপ্রিম কোর্টে আক্রমণ মমতার

Spread the news

৪ ফেব্রুয়ারি : সুপ্রিম কোর্টে এসআইআর (SIR) মামলার শুনানিতে অংশ নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিচারপতি সূর্য কান্তের এজলাসে দাঁড়িয়ে তিনি সরাসরি দাবি করেন, ‘ইলেকশন কমিশন এখন হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে।’ তাঁর আরও অভিযোগ, প্রতিষ্ঠানটি এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যাবতীয় নির্দেশ দিচ্ছে।

মুখ্যমন্ত্রী এদিন নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে সরব হয়ে বলেন, “বিজেপিশাসিত রাজ্য থেকে আধিকারিকদের মাইক্রো অবজার্ভার করে পাঠানো হচ্ছে। তাঁরা ভোটার তালিকা থেকে মানুষের নাম ডিলিট করে দিচ্ছে। এই প্রক্রিয়ায় ৫৯ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এবং যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ পাননি। ইআরও-দের কোনও ক্ষমতা নেই। রোল পর্যবেক্ষক বিজেপিশাসিত রাজ্য থেকে আনা হয়েছে। অনেকে জীবিত রয়েছেন। মাইক্রো অবজার্ভার নাম মুছে দিচ্ছেন। আমার আবেদন, মাইক্রো অবজার্ভারদের প্রত্যাহার করুন। গণতন্ত্রকে বাঁচান।’

একথা শুনে প্রধান বিচারপতি বলেন, ‘রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজার্ভারের প্রয়োজন নেই। কোনও বৈধ ভোটার বাদ যাক আমরা চাই না। রাজ্য সরকার যেন বাংলা ভাষা বোঝে, এমন অফিসারদের তালিকা দেয়। নির্বাচন কমিশন যেন নামের ছোট ভুলে কাউকে বাদ না-দেয়। শুনানির নোটিস দেওয়ার সময় আরও সতর্ক হতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *