ভাঙ্গারপারে উৎসবের আবহে ঈদ-উল ফিতর

Spread the news

বরাক তরঙ্গ, ২১ মার্চ : বড়খলা বিধানসভার ভাঙ্গারপারে উৎসবমুখর পরিবেশে পালিত হল পবিত্র ঈদ-উল ফিতর। ঈদের নামাজকে কেন্দ্র করে বিভিন্ন ঈদগাহে দেখা যায় উপচে পড়া ভিড়, সৃষ্টি হয় লোকে লোকারণ্য পরিবেশ। অনুকূল আবহাওয়া ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

এক মাসের সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে আগত এই উৎসব ঘিরে সকাল থেকেই ঈদগাহমুখী হন ধর্মপ্রাণ মুসলিমরা। নতুন পোশাকে সজ্জিত হয়ে তাকবির পাঠ করতে করতে নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে উপস্থিত হন মানুষজন। শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষের অংশগ্রহণে ঈদগাহগুলো পরিণত হয় এক মিলনমেলায়।

নির্ধারিত সময়ে দু’রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর খুতবা পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও সমগ্র মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা, যা ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *