গুয়াহাটিতে উচ্ছ্বাসের সঙ্গে পালিত ঈদ-উল-ফিতর

Spread the news

বরাক তরঙ্গ, ২১ মার্চ : ঈদ-উল ফিতর উপলক্ষে সকাল থেকেই গুয়াহাটির বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে সমবেত নামাজ আদায় করা হয়। গুয়াহাটির মাছখোয়া এলাকায় অবস্থিত ঈদগাহ ময়দানে কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে নামাজে অংশগ্রহণ করেন এবং বিশ্বশান্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

এদিন মাছখোয়া ঈদগাহে অনুষ্ঠিত নামাজে উপস্থিত ছিলেন মধ্য গুয়াহাটি সমষ্টির বিরোধী ঐক্যের সমর্থিত অসম জাতীয় পরিষদের প্রার্থী কুংকি চৌধুরী। ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমি প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। তাই সাধারণ মানুষের আশীর্বাদ কামনা করতে এখানে এসেছি।”

এছাড়াও গুয়াহাটি মহানগরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে সমবেত নামাজ অনুষ্ঠিত হয়। আমবাড়ির বুড়া জামে মসজিদ, ইসলামপুর জামে মসজিদ, মাছখোয়া মসজিদ, হাতিগাঁও খানকাহ ঈদগাহ, জুরিপাড় নওপাড়া মসজিদ এবং পুরনাবস্তি মসজিদসহ বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলিমরা নামাজ আদায় করেন।
এদিকে, ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও দেশবাসীকে শুভেচ্ছা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *