ইটখোলা সহ বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজের সময়সূচি

Spread the news

বরাক তরঙ্গ, ২০ মার্চ : সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে শুক্রবার ঈদ-উল ফিতর পালিত পালিত হয়।স্বাভাবিকভাবেই ভারতীয় উপমহাদেশ ইসলাম ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় শনিবার ঈদ পালন করবেন। ঈদ উপলক্ষে শিলচর শহরের প্রধান ঈদগাহ ইটখোলা ঈদগাহ সহ শহরতলীর সকল ঈদগাহে ঈদের নামাজের জোরদার প্রস্তুতি চলছে। ইটখোলা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবেন সকাল ন’টায়।  ঈদের নামাজ পড়াবেন শিলচর বড় মসজিদের প্রধান ইমাম ও খতিব মওলানা সাব্বির আহমদ লস্কর। 

শিলচর কলেজ রোডের ফেসাই মিয়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮-৩০ মিনিটে। পেছাই মিয়া ঈদগাহে ঈদের নামাজ পড়াবেন মওলানা মকবুল হোসেন। মেহেরপুর ঈদগাহে সকাল ৮-৩০ মিনিটে ঈদের নামাজে ইমামতি করবেন মওলানা আব্দুল ওয়াহিদ।

এদিকে, জেলার অন্যান্য এলাকায়ও ঈদগাহ ও মসজিদগুলিতে ঈদের নামাজের প্রস্তুতি চলছে। সোনাবাড়িঘাট নুরুল হক চৌধুরী ঈদগাহে নামাজ শুরু হবে সকাল সাড়ে আটটায়। নামাজ পড়াবেন মওলানা সাহিদ আহমদ লস্কর। ধনেহরিতে সকাল নয়টা নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ পাঠ করবেন মুফতি মোহাম্মদ উল্লাহ বড়ভূইয়া। পূর্ব সোনাই কচুদরম বাজার ঈদগাহ ময়দানে ঈদের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৮টায়। নামাজ পড়াবেন মুফতি সুহরাব হোসেন কাসিমি। পূর্ব সোনাই সেন্ট্রাল ঈদগাহে সকাল নয়টায় নামাজ পড়াবেন মওলানা জাবির হোসেন। শিলডুবি তিমুখী মোহাম্মদিয়া ঈদগাহে  সকাল সাড়ে আটটায় নামাজ শুরু হবে। নামাজ পড়াবেন মুফতি আসাব উদ্দিন। বেরেঙ্গা ঈদগাহে সকাল সাড়ে আটটায় নামাজ। পড়াবেন মওলানা ইমদাদুর রহমান। বাম ঈদগাহ ভাগা বাজার সকাল ৯টায় নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ পড়াবেন মওলানা আবজল হোসেন লস্কর। দক্ষিণ কৃষ্ণপুর ঈদগাহে ঈদের নামাজ সকাল সাড়ে আটটায় শুরু হবে। নামাজ পাঠ করাবেন মওলানা আসহাব উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *