বরাক তরঙ্গ, ১৯ মার্চ : শিলচরের ব্যতিক্রমী ক্রীড়া ও সামাজিক সংগঠন খোঁজ শহর ও শহরতলীর দুঃস্থ, অসহায় রোজাদার ভিক্ষুক পুরুষ ও মহিলাদের মধ্যে মাসব্যাপী মানবিক ইফতার আয়োজন ছাড়াও দুঃস্থ পরিবারগুলিকে ঈদের আনন্দে শরিক করার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার ঈদ কিট বিতরণ করল।এদিন সংস্থার সম্পাদক সজল লস্করের বাসভবনে নির্বাচিত ৫৫০ জন পুরুষ ও মহিলার হাতে ঈদ কিট তুলে দেওয়া হয়।
এতে ছিল চিনি, ময়দা, গুড়, মটর, সুজি, দুধ, আলু, পেয়াজ, চা-পাতা, বিস্কুট, হলুদ- মরিচ, চানা, গুড়, সেমাই ইত্যাদি।
খোঁজ সম্পাদক সজল লস্কর জানান, সংস্থার সদস্য এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রাপ্ত জাকাতের অর্থ এবং আর্থিক অনুদান দিয়ে এই ঈদ কিট বিতরণ করা হয়। এতে সাহায্যের হাত বাড়িয়ে দেন সভাপতি ডাঃ মোহাম্মদ মাসুম, রাজু লস্কর, লালু লস্কর, মাহিব হোসেন বড়ভূইয়া, সাহাবুদ্দিন বড়ভূইয়া, মুন্না লস্কর, সজল লস্কর ও স্মিথ লস্কর। ঈদ কিট সুবিধাপ্রাপকদের হাতে অনুষ্ঠানিক তুলে দেন, ডাঃ মোহাম্মদ মাসুম,মৃণাল নাথ, গৌতম পাল, ডাঃ হেলিম রেজা, মাম্পি লস্কর, বাপন চৌধুরী, রেজওয়ান খান, মিলন উদ্দিন লস্কর প্রমুখ।



