বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : বেঙ্গালুরুতে কৰ্মরত লখিমপুর জেলার ঢকুয়াখানার চার জন যুবকের অকাল মৃত্যুতে গভীর শোক প্ৰকাশ করল যুব সংগঠন এআইডিওয়াইও’র অসম রাজ্য কমিটি। সংগঠনের পক্ষ থেকে এক প্ৰেস বিবৃতিতে এই শোকাবহ ঘটনার উপযুক্ত এবং দ্রুত তদন্ত করার পাশাপাশি মৃত ব্যক্তি ক্ৰমে জয়ন্ত চিন্তে, নরেন্দ্ৰ টাইড, ধনঞ্জয় টাইড ও ডাক্তার টাইডের মৃতদেহ সরকারি খরচে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে আনা ও ক্ষতিপূরণ হিসাবে নিকট আত্মীয়দের এককালীন ২০ লক্ষ টাকা করে সাহায্য প্ৰদান করার জন্য অসম সরকারের কাছে দাবি জানায়।
সংগঠন মনে করে যে আজকে যদি আমাদের রাজ্যে কলকারখানা, শিল্পোদ্যোগের পাশাপাশি কৰ্মসংস্থানের ব্যাপক সুযোগ-সুবিধা থাকত তাহলে এই ধরনের হৃদয়বিদারক ঘটনা ঘটত না।



