রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : শিলচর ব্লক মণ্ডলের অধীনে তারাপুরের কাশিপুর অঞ্চলে ৩৪ নম্বর বুথে বুথ কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শোনার বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ দলীয় কর্মকর্তারা।
স্থানীয় কর্মী-সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ঘিরে ছিল উৎসাহ ও উদ্দীপনা। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রীর “উপাসনা” প্রকল্পের অধীনে কাশিপুর সর্বজনীন শিবমন্দিরের উন্নয়নকাজের জন্য মন্দির কমিটির হাতে প্রথম কিস্তি হিসেবে ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি জানান, পরবর্তীতে আরও দেড় লক্ষ টাকা প্রদান করা হবে।
বিধায়ক আরও জানান, আগামী দু’দিনের মধ্যে শিলচর শহরের মোট ৮৬টি বিভিন্ন মন্দিরে প্রথম কিস্তি হিসেবে দেড় লক্ষ এবং দ্বিতীয় কিস্তি হিসেবে আরও দেড় লক্ষ টাকার চেক প্রদান করা হবে।
এছাড়া তিনি আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকার সকল জনসাধারণ, বিশেষ করে হিন্দু ভোটারদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে শতভাগ ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।



