বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : সোমবার মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের চা বাগানের শ্রমিক ও শ্রমিকের পরিবারের জন্য জমি পাট্টার প্র-পত্র বিতরণ করেন ডিব্রুগর জিলার দিনজয় চা বাগানে থেকে। এদিন মন্ত্রী কেশব মহন্ত এবং রূপেশ গোয়ালার উপস্থিতিতে চা শ্রমিকদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে প্র-পত্র বিতরণ করেন মূখ্যমন্ত্রী। প্রতিটি বাগানে ভার্চুয়ালী ভাবে প্র-পত্র বিতরণ অনুষ্ঠান সরাসরি লাইভ সম্প্রচার করা হয়।
এদিন ধলাই সমষ্টির বিনোদনগর চা বাগানে প্র-পত্র বিতরণ করেন বিধায়ক নীহাররঞ্জন দাস। বিধায়ক নীহার এদিন নিজ বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপির সরকার চা শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এবং বাস্তবায়িত করে আসছে। চা শ্রমিকরা দীর্ঘদিন থেকে বাগানে বসবাস করে আসছেন কিন্তু তাদের জমির পাট্টা ছিল না। বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার আন্তরিক প্রচেষ্টায় চা বাগান শ্রমিকদের জমির পাট্টা প্রদান করার জন্য প্র-পত্র বিতরণ কর্মসূচি আরম্ভ হয়েছে। সরকার অবিলম্বে চা শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেবে বলে জানান বিধায়ক নীহাররঞ্জন দাস। তিনি উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকার জন্য চা শ্রমিকদের প্রতি আহ্বান জানান। উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল ভট্টাচার্য, বাগান ম্যানেজার চন্দন কুর্মী, বাগান পঞ্চায়েত রূপক তন্তুবাই, ধ্রুব ভট্টাচার্য, বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল সাধারণ সম্পাদক সুপায়ন চৌধুরী, শক্তিকেন্দ্র প্রমুখ দীপঙ্কর সিং প্রমূখ।
এদিন রুকনী চা-বাগানে প্র-পত্র বিতরণ করেন জেলা সম্পাদক পরেশ তাঁতী। উপস্থিত ছিলেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিজয় গোয়ালা, চা মোর্চার পালংঘাট মণ্ডল সভাপতি প্রকাশ কৈরী, বাগান একাউন্টেন্ট তাহাজ্জুদ আলি ও বাবুল রবিদাস, জিপি সভাপতি অনুপ নাথ, তন্ময় দত্ত মজুমদার, বাগান পঞ্চায়েত বাবুলাল মাল, বিনয় কানু। এদিন ওয়েস্ট জালেঙ্গা চা বাগানে প্র-পত্র বিতরণ করেন জিলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি । সেখানে উপস্থিত ছিলেন জিপি সভানেত্রী মায়া রানী নুনিয়া, বাগান ম্যানেজার রাজীব গুপ্ত, শক্তিকেন্দ্র প্রমুখ দিলীপ মাল প্রমুখ । একই ভাবে এদিন আইরংমারা চা বাগানে প্রপত্র বিতরণ করেন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি বুল্টি দেব। পালাই চা বাগানে প্র-পত্র বিতরণ করেন জিলা পরিষদ সদস্য পম্পিনাথ চৌধুরী। তাছাড়া বড়জালেঙ্গালা চা বাগানে প্র-পত্র বিতরণ করেন জিপি সভাপতি রাম সিংহাসন গোয়ালা। ভুবনডহর চা বাগানে প্র-পত্র বিতরণ করেন ধলাই-নরসিংহপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মলকান্তি দাশ। এদিন মনিয়ারখাল চা-বাগানে প্র-পত্র বিতরণ করেন জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায় এবং এতে উপস্থিত ছিলেন সোনাই সার্কল মারিয়া তানিম, বিজেপি পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস ও সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ দেব। ধোয়ারবন্দ চা বাগানে প্র-পত্র বিতরণ করেন প্রাক্তন জিপি সভাপতি প্রবীর ভট্টাচার্য, দার্বি চা বাগানে প্র-পত্র বিতরণ করেন বিদ্যাধর নুনিয়া। এদিন ধলাই বিধানসভা সমষ্টির ১০টি চা-বাগানে প্র-পত্র বিতরণ করা হয়। প্রতিটি বাগানে চা বাগান ম্যানেজার, সরকারি আধিকারিক, সার্কল অফিসের বিভিন্ন এলআরএস, এলআরএ সহ বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ চা শ্রমিকগণ।



