উধারবন্দে একাধিক কেন্দ্রে ইভিএমে গোলযোগ, দেরিতে ভোটগ্রহণ

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : উধারবন্দে একাধিক ভোটকেন্দ্রে বিলম্বে ভোট শুরু হওয়ার অভিযোগ উঠেছে। ইভিএমে গোলযোগসহ বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা সম্ভব হয়নি বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে কয়েকটি কেন্দ্রে দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। উধারবন্দ ডায়েটের ৩ নম্বর কক্ষে ইভিএমে ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বিলম্বে ভোটগ্রহণ শুরু হয়। ফলে ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।
একই চিত্র দেখা যায় লাঠিগ্রাম সরকারি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ৩ নম্বর কক্ষেও। সেখানেও ইভিএম সমস্যার জেরে প্রায় এক ঘণ্টা দেরিতে ভোট শুরু হয়।

এছাড়া গোসাইপুর জর্ম সিং হাইস্কুলের ৩ নম্বর কক্ষেও নির্ধারিত সময়ের অনেক পরে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানা গেছে। তবে একাধিক বুথে বিলম্ব হলেও কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত উধারবন্দে শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *