শিলচরে চিত্তরঞ্জন লেনে নতুন সিসি ব্লক রাস্তার উদ্বোধন দীপায়নের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ মার্চ : শিলচর শহরের  চিত্তরঞ্জন লেনে সিসি ব্লক রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শুক্রবার ১৫তম অর্থকমিশনের দ্বিতীয় কিস্তির আনটাইড গ্রান্টে (২০২৩-২৪) অনুমোদিত এই প্রকল্পটি ২০২৪-২৫ সালে শিলচর পুর নিগমের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। প্রায় ৫.২০ লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদার দুলাল দাস এই কাজটি সম্পাদন করেন।

স্থানীয় বাসিন্দারা খুশি হয়ে বলেন, নতুন রাস্তা যাতায়াতকে সহজ করবে, বিশেষ করে বর্ষায় যখন লেনটি চলাচলের অযোগ্য হয়ে পড়ত। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক চক্রবর্তী বলেন, “শিলচরের ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা বাড়াতে এমন অবকাঠামো কাজ অপরিহার্য। আগামী দিনে আরও প্রকল্প চালু হবে।” এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয়দের মধ্যে প্রাক্তন পুর কমিশনার অসীম দাস (অপু), ডাঃ এবি নাগ, সুকান্ত পাল, স্বপন চক্রবর্তী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *