শিলচর শহরে ৪৮টি গুরুত্বপূর্ণ স্থানে বসল সিসিটিভি ক্যামেরা, উদ্বোধন দীপায়নের

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : শিলচর শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা এবং নাগরিক পরিষেবার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে শিলচর পুর নিগম প্রথমবারের মতো শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। ফেডারেল ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় শিলচর শহরের মোট ৪৮টি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বৃহস্পতিবার শিলচর পুর নিগমের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সিসিটিভি ক্যামেরা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং পুর নিগমের কমিশনার সৃষ্টি সিং। অনুষ্ঠানে ফেডারেল ব্যাঙ্কের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

এদিকে, নৈশকালীন মহিলা সাফাইকর্মীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে পুর নিগমের পক্ষ থেকে একটি নতুন ট্রাভেলার যান এবং চারটি ম্যাজিক ট্রাক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। শিলচর পুর নিগমের এই উদ্যোগের ফলে শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে এবং নাগরিক পরিষেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *