বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : মহাশিবরাত্রি উপলক্ষে “যৌগিক ওয়েলনেস অ্যান্ড মেডিটেশন” কর্মশালা হয়ে গেল নাগাটিলা গ্রেফ ক্যাম্পাসে। আয়োজন করেছে ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস (আইওয়াইইআরএইচএস)। ববস্থাপনায় ছিল ৫১০ এসএস-টিসি প্রজেক্ট পুস্পক, শিলচর। সহযোগিতায় ছিল শিলচর নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন। ইনস্টিটিউট ফর যোগ এডুকেশনের প্রজেক্ট ‘ধ্যান সে জ্ঞান’ এর অন্তর্গত ছিল এই কর্মশালা। শুরু হয় ১৫ ফেব্রুয়ারি, রবিবার সকাল সাড়ে সাতটায়। যোগ প্রতিষ্ঠানের তরফে বিক্রমজিৎ চক্রবর্তী, ড. তুহিন দেশমুখ্য, যোগাচার্য রাহুল, শতাক্ষী ভট্টাচার্য উপস্থিত ছিলেন। স্বাগত ভাষণের পর কর্মশালার আনুষ্ঠানিক ঘোষণা করেন গ্রেফের কমান্ডিং অফিসার কর্নেল অমিত আগরওয়াল। ওইদিনের প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বে ছিলেন যোগাচার্য রাহুল ও শতাক্ষী ভট্টাচার্য। বিশেষ ধ্যান ছাড়াও সহজ প্রাণায়াম, স্ট্রেস ম্যানেজমেন্টের প্রাথমিক কলা-কৌশল’কে গুরুত্ব দেওয়া হয় অনুশীলন পর্বে। বৈদিক মন্ত্রও পাঠ করা হয় অনুষ্ঠানের অঙ্গ হিসেবে। আত্ম চেতনার বিকাশ ও চাপ মুক্তির উপায় হিসাবে নিয়মিত ধ্যান অভ্যাসের সংকল্প নিয়ে শেষ হয় কর্মশালা।

অংশগ্রহণকারী প্রত্যেক আধিকারিক ও কর্মীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস-এর তরফে। প্রসঙ্গত ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের সদস্য সংস্থান হিসেবে অনুমোদিত ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস। শুধু অসম বা উত্তরপূর্ব নয়, দিল্লি, গাজিয়াবাদ এসব এলাকায়ও যোগ শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে আইএসও সর্টিফায়েড এই যোগ সংস্থান।



