আবর্জনার আগুন থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত ১৩টি বসতবাড়ি

Spread the news

বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : ডিমা হাসাও জেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। মঙ্গলবার সকাল প্রায় সাতটা নাগাদ জেলার মাইবাং শহরের সুভাষনগর এলাকায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের মতে, সুভাষনগরের একটি স্থানে জমা করা গাছের পাতা ও আবর্জনায় আগুন ধরিয়ে দেওয়া হয়, সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই একের পর এক করে মোট ১৩টি বাড়ি আগুনের গ্রাসে পড়ে সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতবাড়িগুলি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। পরে দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে আশপাশের অন্যান্য বাড়ি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *