আটক কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ

Spread the news

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কারাধ্যক্ষ দেবকমল বরাকে আটক করেছে বশিষ্ঠ থানার পুলিশ। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরেই কারাগারের ভেতরে মাদকজাতীয় সামগ্রীর অবাধ সরবরাহ চলছিল।

এছাড়াও, অর্থের বিনিময়ে কয়েকজন কয়েদিকে বিশেষ সুবিধা ও তথাকথিত রাজকীয় আতিথ্য দেওয়া হতো বলেও অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আটক কারাধ্যক্ষ দেবকমল বরাকে বর্তমানে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *