দুধপাতিলে নয়া রেলস্টেশনের নির্মাণ কাজ শুরু করার দাবি

Spread the news

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ মার্চ : শিলচর রেল স্টেশনে জায়গার স্বল্পতা হেতু নতুন ট্রেন চালু করা সম্ভব না হবার পরিপ্রেক্ষিতে দুধপাতিলে নতুন রেলস্টেশনের নির্মাণ কাজ শুরু করার দাবি জানিয়েছে সিভিল সোসাইটি ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। এই মর্মে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে একটি ই-মেল পাঠিয়ে পরিষদের সভাপতি তথা উত্তর পূর্ব সীমান্ত রেলের জেডআরইউসিসির সদস্য ড. হারাণ দে বলেন যে মন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও একমাত্র টার্মিনালের সুবিধা না থাকার জন্য শিলচর থেকে দূর পাল্লার কোন ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে হারাণ বাবু রেল মন্ত্রীকে সত্বর শিলচরের বিকল্প হিসেবে একটি স্টেশন পার্শ্ববর্তী দুধপাতিল গ্রামে নির্মাণ করার দাবি জানান। তিনি আরও দাবি জানিয়ে বলেন যে  যত শীঘ্র সম্ভব লঙ্কা -ময়নারবনদ বিকল্প রেল লাইনের কাজ শুরু করা উচিত।

এখানে উল্লেখ করা যেতে পারে যে রেল মন্ত্রী গত বছর গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বলেছিলেন শিলচর ঐ গুয়াহাটির মধ্যে জনশতাব্দী ট্রেন চালু করা হবে। তবে শিলচর স্টেশনের বর্তমানের এই অবস্থার জন্য তা সম্ভব হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *