উধারবন্দে রাজদীপের সমর্থনে দিল্লির সাংসদ মনোজ তিওয়ারির প্রচার

Spread the news

বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : রবিবার উদারবন্দ বিধানসভার দয়াপুর এলাকায় বিজেপির প্রার্থী রাজদীপ গোয়ালার সমর্থনে অনুষ্ঠিত হলো ‘বিজয় সংকল্প সমাবেশ’। এই সমাবেশে উপস্থিত ছিলেন দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি। সমাবেশে কয়েক হাজার বিজেপি সমর্থকের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। মঞ্চে উঠে মনোজ তিওয়ারি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত জনতার মন জয় করেন এবং রাজদীপ গোয়ালার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তব্য রাখতে গিয়ে মনোজ তিওয়ারি বলেন, এবারের নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ৯ তারিখে জনগণ বিপুল ভোটে বিজেপি প্রার্থীকে জয়ী করবেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনে জয়ের পর পুনরায় উদারবন্দে এসে জনগণের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *