শিলচর ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন কালীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন দীপায়ন চক্রবর্তীর

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ মার্চ : শিলচর ভেটেরিনারি হাসপাতালের সংলগ্ন এলাকায় নির্মীয়মাণ সর্বজনীন শ্রীশ্রী কালীমাতা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মন্দির নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে মন্দির কমিটির সদস্যরা বিধায়ককে গলায় উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান।

বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে রাজ্যের সনাতনী মন্দিরগুলোর পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ‘উপাসনাস্থলী’ প্রকল্পের অধীনে তিন লক্ষ টাকার অনুদান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম কিস্তি হিসেবে দেড় লক্ষ টাকা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে।

এছাড়াও তিনি নিজের বিধায়ক হিসেবে প্রাপ্ত মাসিক বেতন থেকে ৫০ হাজার টাকা মন্দির নির্মাণের জন্য প্রদান করেছেন বলে জানান। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এই কালীমাতা মন্দির প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিধায়ক আরও বলেন, কেন্দ্রের মোদি সরকারের পাশাপাশি অসমের সরকারও মঠ-মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিচ্ছে, যাতে সনাতন ধর্মের বিকাশ ঘটে। অনুষ্ঠানে প্রাক্তন পুর কমিশনার শম্পা ধর, বুরু দাসসহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *