বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৪০–এর টিআরফ সেমিনার ‘সমর্পণ ৩.০’ শিলচরের এক রিপোর্টে ৩১ জানুয়ারি শনিবার সফলভাবে অনুষ্ঠিত হল। দ্য রোটারি ফাউন্ডেশনের লক্ষ্য, অনুদানব্যবস্থা, সমাজসেবামূলক প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এই সেমিনারে রোটারির বিভিন্ন স্তরের শতাধিক নেতৃত্ব, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা একত্রিত হন। বিকেল ৪টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও প্রদীপ প্রজ্বলন করে ড্রিস্ট্রক গভর্নর ডাঃ কামেশ্বর এস সিং এলেংবাম অনান্যদের উপস্থিততে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দুই রোটার্যাক্টর দিব্যাংবোন কাঞ্চনা রায় ও রুদ্রাণী দাসের মনোমুগ্ধকর ‘যুগলবন্দি’ পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইভেন্ট চেয়ার রোটারিয়ান বুধমাল বৈদ ও রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি ডাঃ রাজত দেব। জেলা গভর্নর ডাঃ কামেশ্বর সিং এলেংবাম তাঁর উদ্বোধনী বক্তব্যে রোটারির মানবসেবামূলক দর্শন, টিবরএফের গুরুত্ব এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংঘটিত দানের ভূমিকা তুলে ধরেন। রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে হ্যান্ডিক্যাপ, কেইক ও মোমবাতি তৈরির প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন ড্রিস্টিক গভর্নর।
সেমিনারের বিভিন্ন সেশনে টিআরএফ অনুদান, গ্রান্টস, পোলিও প্লাস, এন্ডাওমেন্ট ফান্ড, CSR প্রকল্প ও অনলাইন গিভিং–এর নানাদিক বিস্তারিতভাবে আলোচনা হয়। জেলা রোটারি ফাউন্ডেশন চেয়ার পিডিজি শুভাশিস চ্যাটার্জি টিআরএফ গ্রান্টস ও প্রকল্প বাস্তবায়নের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট ডিজিই ডাঃ আশিম কান্তি অধিকারী বার্ষিক ফান্ড ও পোলিও প্লাসকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
মেজর গিফটস ও অনলাইন গিভিং বিষয়ে আলোকপাত করেন ডিজিএন ডাঃ ড্যানি দত্ত। এন্ডাওমেন্ট ফান্ড ও রোটারির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন ডিজিএনডি ডাঃ পল্লবী মাজি। সিএসআর প্রকল্পকে ‘গেম চেঞ্জার’ হিসেবে ব্যাখ্যা করেন পিডিজি নিলেশ আগরওয়াল। ‘ইম্পেক্ট ইন অ্যাকশন’ সেশনে সমাজে রোটারির দানের বাস্তব প্রভাব তুলে ধরেন ডিএস ফাউন্ডেশনের সুজাতা মুখার্জি। কী-নোট বক্তার পরিচয় পর্ব পরিচালনা করেন দেবজ্যোতি ঘোষ, এবং কী-নোট বক্তা পিডিজি সুনীল মেহরা তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে সহমর্মিতার দানের শক্তি ও দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
সমাপ্তি পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন সেমিনার কো-চেয়ার রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস। এরপর সংগীতানুষ্ঠান, সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা ও নৈশভোজের মধ্য দিয়ে ‘সমর্পণ ৩.০’ সেমিনারের সফল পরিসমাপ্তি ঘটে।
রোটারি নেতৃত্বের মতে, ‘সমর্পণ ৩.০’ কেবল একটি সেমিনার নয়—মানবতার সেবায় আরও দায়িত্বশীল ও সংগঠিতভাবে এগিয়ে যাওয়ার এক শক্তিশালী আহ্বান। উক্ত সেমিনারে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, পশ্চিম বঙ্গ, মেঘালয়ের বিভিন্ন রোটারি ক্লাবের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। স্থানীয় আয়োজক রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি রোটারিয়ান ডাঃ রজত দেব এর নেতৃত্বেধীন কমিটির সস্পাদক রোটারিয়ান অভিজিৎ পাল, কোষাধ্যক্ষ পুলক দাস, প্রোগ্রাম কো চেয়ারম্যান মুলচাঁদ বৈধ ও জয়জিৎ বিশ্বাস, রাজা ভট্টাচার্য, পিনাকপাণি নাথ, সুহাষরঞ্জন ধর, পিঙ্কি গং, সৌমজিৎত বিশ্বাস, বিশ্বজিৎ ঘোষ, ডাঃ সিহান সিপানি, সভাপতি ইলেক্ট মোনজ জৈন জুনিয়র, মোনজ জৈন, ডাঃ রণবীর দাসগুপ্ত ,ডাঃ তীর্থঙ্কর রায়, রোহন যাদব, দিলীপ বিনায়ক, সুশীল গং, রোটারেক্ট ক্লাব অব গ্রেটার শিলচর রয়েলের সভানেত্রী ডাঃ অর্পিতা দেব, কোষাধ্যক্ষ ত্রিবেণী হাফলংবার, সস্পাদক ভার্গবকুমার শর্মা, ডাঃ অভিজিৎ দেব সহ অনান্য কর্মকর্তা সক্রীয় ভাবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তুলেন। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন তনুশ্রী দেব।



