বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : বেঙ্গালুরু গ্রামীণ জেলার মুটছান্দ্রা গ্রামে একটি ভাড়াঘর থেকে অসমের চার যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভাড়াঘরের একটি কক্ষের ভেতর শুয়ে থাকা অবস্থায় চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত যুবকেরা কাজের সন্ধানে অসমের লখিমপুর জেলা থেকে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। তাঁরা স্থানীয় একটি কোকাকোলা গুদামে কর্মরত ছিলেন। নিহতরা হলেন জয়ন্ত চিন্তে খগেশ্বর, নরেন্দ্রনাথ টাইড, ডক্টর টাইড ও ধনঞ্জয় টাইড।
ঘটনার খবর পেয়ে বেঙ্গালুরু গ্রামীণ জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট চন্দ্রকান্তও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চার যুবকের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, নিহতদের পরিবার পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেছে, যা নিয়ে তদন্ত জোরদার করা।
সূত্র News18 assam.



