বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : ক্ষেত্রীর ৩ নম্বর ঔজারিতে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। পারিবারিক কলহের জের ধরে আপন দুই ভাইয়ের হাতে প্রাণ হারাল দাদা। নিহত ব্যক্তির নাম উপেন্দ্র দাস।
জানা গেছে, দুই ভাই রঞ্জিত দাস ও অজিত দাসের হামলায় উপেন্দ্র দাস গুরুতরভাবে আহত হন। ঘটনার পর দীর্ঘ সময় ধরে আহত অবস্থায় তিনি রাজপথেই পড়ে ছিলেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসালয়ে ভর্তি করালেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত দুই ভাই রঞ্জিত দাস ও অজিত দাসকে আটক করেছে। তদন্ত চলছে।



