আঠারো দফা দাবিতে শিলচরে বিক্ষোভ  সিপিএমের

বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : ১৮ দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন সিপিএম কাছাড় জেলা কমিটির কমকর্তারা। মঙ্গলবার শিলচর ক্ষুদিরাম মূর্তি পাদদেশে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ দিন বেলা ১২টায় নরসিংটোলায় শতাধিক মানুষ জমায়েত হয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির সামনে এসে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দ তাঁদের দাবিগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। পরে জেলা কমিশনারের কার্যালয় থেকে উপস্থিত এক অতিরিক্ত জেলা কমিশনারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই (এম) জেলা সম্পাদক বিদ্যুৎ দেব, দুলাল মিত্র সহ অন্যান্যরা।

মোট ১৮ দফা দাবিগুলোর মধ্যে ছিল সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধনের নামে ভুয়া অভিযোগের ভিত্তিতে সাধারণ নাগরিকদের হয়রানি বন্ধ করা, শ্রমিক-বিরোধী নতুন শ্রম কোড বাতিল, পঞ্চায়েত ভিত্তিক কৃষিজ ফসল ক্রয়ের সরকারি ব্যবস্থা চালু, শিলচরে জমাজল ও ট্রাফিক সমস্যার স্থায়ী সমাধান, শহরে লাইট মেট্রো চালু, ফ্লাইওভার নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, শিলচর পুরসভার নির্বাচন না হওয়া পর্যন্ত কোনও বর্ধিত কর আরোপ না করা ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *