বরাক তরঙ্গ, ১ মার্চ : শিলচর-কাঁঠাল পয়েন্ট সংলগ্ন এলাকায়, সূরানা মোটরের উল্টো দিকে এক মারাত্মক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
জানা যায়, শনিবার গভীর রাতে শিলচর মেডিক্যাল কলেজ দিক থেকে শহরের দিকে যাওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির ভেতরে স্বামী-স্ত্রী ছিলেন। দু’জনেই সেকেন্ড লিংক রোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেস্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জানা গেছে, এয়ারব্যাগ থাকার কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। দু’জনেরই সামান্য আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয়দের মতে, দ্রুত গতি ও নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।





