ভোট দিলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল, শান্তিপূর্ণ ভোটের আহ্বান

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : শিলচর ১১৯ নম্বর বিধানসভা কেন্দ্রের আসাম ফিনান্সিয়াল কর্পোরেশন ভোটগ্রহণ কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল।
ভোট প্রদান শেষে তিনি সাধারণ ভোটারদের উৎসাহিত করার পাশাপাশি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্রের এই মহোৎসবে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান তিনি।

একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও সকলের সহযোগিতা কামনা করেন কংগ্রেস প্রার্থী। তিনি আরও জানান, কয়েকটি ভোটকেন্দ্রে ইভিএম মেশিনে সমস্যার খবর পাওয়া গেছে এবং এ বিষয়ে প্রশাসনের দ্রুত নজর দেওয়ার দাবি জানান তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত শিলচরে শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *