ধলাইয়ে বাগান এলাকায় কংগ্রেসের জোর প্রচার

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৫ মার্চ : আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই বিধানসভা এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমশ তীব্র হয়ে উঠেছে। বুধবার ভুবনডহ চা-বাগানে একাধিক নির্বাচনী সভা করে ভারতীয় জাতীয় কংগ্রেস। সভাগুলিতে উপস্থিত ছিলেন দলের মনোনীত প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু তুলে ধরেন। পাশাপাশি বাগান এলাকায় উন্নয়ন ও শ্রমিকদের অধিকার সংক্রান্ত একাধিক প্রতিশ্রুতিও দেন তিনি।

সভায় উপস্থিত কিছু চা-বাগান শ্রমিকের দাবি, দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত এবং শুধুমাত্র প্রতিশ্রুতিই পেয়েছেন। তাঁদের একাংশ প্রকাশ্যে কংগ্রেসের প্রতি সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে ভোট দেওয়ার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *