পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার কার্যবাহী কমিটির সদস্য সাংবাদিক বিশ্বনাথ চক্রবর্তীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা। সংস্থার সভাপতি ড. হারাণ দে এক বিবৃতিতে সাংবাদিক চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, কর্মতৎপর এই সাংবাদিকের মৃত্যুতে বরাকের সংবাদ জগতে একটি শূন্যতার সৃষ্টি হলো। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, ৫৫ বছর বয়সে চক্রবর্তী শুক্রবার ভোরে শিলচরের তারাপুরস্থ বাস ভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
চক্রবর্তীর প্রতি শোক প্রকাশের উদ্দেশ্যে রবিবার ১২ এপ্রিল বিকেল পাঁচটার সময় বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা এক সভায় মিলিত হবে। সভা অনুষ্ঠিত হবে শিলচরের সুভাষনগর পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ কার্যালয়ে। সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী এই শোক সভায় উপস্থিত থাকতে সংস্থার সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।



