সুভাষনগর প্রাইমারি স্কুলে আকস্মিক পরিদর্শ দীপায়নের, পরিকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : শুক্রবার দুপুরে বিধায়ক দীপায়ন চক্রবর্তী আকস্মিকভাবে পিএম শ্রী সুভাষনগর প্রাইমারি স্কুলে পৌঁছলেন। স্কুল পরিদর্শনসহ মিড ডে মিল-ও খেয়ে দেখলেন বিধায়ক। এরপর পড়ুয়াদের সঙ্গে কথা বলেন দীপায়ন চক্রবর্তী।  স্কুলের পরিকাঠামো নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন।

তিনি স্কুলের পরিচালন কমিটি ও শিক্ষকদের প্রশংসা করে আগামী দিনগুলোতে স্কুলের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। আগামীতে স্কুলের উন্নয়ন কীভাবে সম্ভব হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিশেষভাবে স্কুলের পরিচালন কমিটি ও শিক্ষক-শিক্ষিকাদের ভূয়সী প্রশংসাও করেন। আগামী দিনগুলোতে এই স্কুলের উন্নয়নকল্পে বিশেষ গুরুত্ব দেবেন বলে আশ্বাস দেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা প্রিয়া চন্দ, স্কুল পরিচালন কমিটির সভাপতি আশিস দাস সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *