বরাক তরঙ্গ, ১৪ মার্চ : বরাক উপত্যকার উন্নয়নের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হল। শনিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে “অসম সচিবালয়, বরাক উপত্যকা”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সচিবালয়ের উদ্বোধনের মাধ্যমে বরাক উপত্যকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সরকারি পরিষেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুততর হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের পথে এই সচিবালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বরাক উপত্যকার জনগণের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।




