কয়লাখনিতে বিস্ফোরণ : সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : মেঘালয়ের তাছখাইত কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অসমের শ্রমিকদের পরিবারের জন্য সাহায্য ঘোষণা করা হয়েছে। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ পর্যন্ত অসমের কাছাড় জেলার কাটিগড়া এলাকার কয়েকজন শ্রমিকের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। বিস্ফোরণে আরও অসমের শ্রমিক নিহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

https://x.com/i/status/2019405378937843977

এছাড়াও নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দুই মন্ত্রী-বিধায়ককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী কৌশিক রায় এবং বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে মৃতদের বাড়িতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *