চা-বাগানের শ্রমিকদের জন্য এককালীন ৫ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা : মুখ্যমন্ত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : অসম চায়ের ২০০ বছরের ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে রাজ্য সরকারের উদ্যোগে ‘এটি কলি দু’টি পাত’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে চা-বাগানের শ্রমিকদের জন্য এককালীন ৫ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানান, অসম চায়ের ২০০ বছরের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে এই আর্থিক সাহায্য চা-বাগানের শ্রমিকদের প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী লিখেছেন, “অসম চায়ের ২০০ বছরের ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে আমাদের সরকার ইতিমধ্যেই একাধিক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। সেই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এবার ‘এটি কলি দু’টি পাত’ কর্মসূচির মাধ্যমে আমরা চা বাগানের সকল শ্রমিক ও কর্মচারীদের জন্য এককালীন ৫,০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করতে যাচ্ছি।”

এই ঘোষণার ফলে রাজ্যজুড়ে হাজার হাজার চা বাগানের শ্রমিক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এটি শ্রমিকদের আর্থিক স্বস্তি দেওয়ার পাশাপাশি অসমের অর্থনীতি ও সাংস্কৃতিক পরিচয়ে চা জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেবে বলেও মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর মতে, এই কর্মসূচির মাধ্যমে ৬ লক্ষেরও বেশি শ্রমিক উপকৃত হবেন।

শীঘ্রই এ বিষয়ে চা জনগোষ্ঠীর মানুষের কাছে বিস্তারিত তথ্য পৌঁছে দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। উল্লেখযোগ্য যে, নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি থাকতেই এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *