বরাক তরঙ্গ, ২৩ মার্চ : ট্রাফিক পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্যের ঘটনা সামনে এল। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি সন্দেহজনক গাড়িকে ধাওয়া করে চড়িলাম এলাকায় আটক করতে সক্ষম হয় ট্রাফিক পুলিশ।
জানা গেছে, নির্দিষ্ট সূত্রে খবর পাওয়ার পর থেকেই ট্রাফিক পুলিশ ওই গাড়িটির গতিবিধির উপর নজর রাখছিল। পরে সুযোগ বুঝে গাড়িটিকে ধাওয়া করে চড়িলাম এলাকায় আটকে ফেলা হয়। আটক করার পর গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উত্তেজনা লক্ষ্য করা যায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পুরো ঘটনার বিস্তারিত তদন্তও শুরু করেছে পুলিশ।



