
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : কাছাড় জেলায় খেলাধুলা, আলোচনা সহ উৎসব মেজাজে এবং মর্যাদা সহকারে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল বিভিন্ন সংগঠন, ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দল।
হোলি লাইফ স্কুল : সোনাবাড়িঘাট বেসরকারি অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হোলি লাইফ স্কুল যথাযোগ্য মর্যাদায় ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়।

রংপুর মণিপুরি সোসাইটি : সমাজের ‘মর্যাদাপূর্ণ অস্তিত্ব’ অনুসরণ করে এই অনুষ্ঠানে মণিপুরী সম্প্রদায়ের সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে প্রজাতন্ত্র দিবস পালন করল। সোসাইটির সভাপতি ডব্লিউ. ব্রজবাবু সিংহের সভাপতিত্বে সভায় সম্পাদক ডব্লিউ জয়কুমার সিংহ বলেন, রংপুর মণিপুরি সোসাইটি প্রতিষ্ঠাকাল এ পর্যন্তের অগ্রগতি, সাংস্কৃতিক সংরক্ষণ এবং কাছাড় জেলার মণিপুরি সম্প্রদায়ের সমাজসেবামূলক কার্যক্রমের উপর আলোকপাত করেন। এতে উপস্থিত ছিলেন হরিদাস সিংহ, এফ হেম চন্দ্র সিংহ, সিনাম নীলকুমার সিংহ, খ. বীরচন্দ্র সিংহ, এন নলিনী সিংহ, ওইনাম আচাউ সিংহ, এল শরৎ সিংহ, ডব্লিউ রিনাবতী সিংহ,চ. নিংথৌ সিংহ প্রমুখ।

অধরচাঁদ উচ্চমাধ্যমিক বিদ্যালয় : প্রজাতন্ত্র দিবসের ৭৭তম বার্ষিকী যথোচিত উৎসবে এবং মর্যাদায় উদযাপিত হয়েছে অধরচাঁদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। সকল শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রীদের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। বিদ্যালয়ের অধ্যক্ষা মাধুরী বর্মণ এবং পরিচালনা সমিতির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য সম্মিলিতভাবে জাতীয় পতাকা উদ্ভাসিত করেন। অনুষ্ঠানের শেষে অধ্যক্ষা মাধুরী বর্মণ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি ঘোষণা করেন। এই উদযাপনের মাধ্যমে বিদ্যালয় পরিবার দেশের প্রতি ভালোবাসা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

আশা নেশা মুক্তি কেন্দ্রে : আশা নেশা মুক্তি কেন্দ্রে ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করল। অনুষ্ঠানে সঞ্জীব দেব, সজল দেব, নিরঞ্জন দাস, সিদ্দেশ্বর গোসাই, পিন্টু দাস, আকাশ দাস এবং অঞ্জন দে উপস্থিত ছিলেন জাতীয় পতাকা উত্তোলনের পর দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা জানান।
অ্যারিয়ান ওয়ারিয়র : আর্যপট্টি উন্নয়ন কমিটি তথা অ্যারিয়ান ওয়ারিয়র প্রজাতন্ত্র দিবস পালন করল। জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক দয়াময় বর্ধন, জয়া ভাওয়াল সহ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর্যপট্টির বাসিন্দারা অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করেন।

ডিয়ার বয়েজ ক্লাব : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডিয়ার বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী নানা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় সকালে সাইকেল দৌড় প্রতিযোগিতার মাধ্যমে। দরগাকোণা থেকে কাঁঠাল পয়েন্ট পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন। এরপর অনুষ্ঠিত হয় লম্বা দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়।
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল শিশুদের বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, কমলা দৌড়সহ একাধিক বিনোদনমূলক ইভেন্ট। শিলচর আইরিশ ইংলিশ স্কুলের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাগুলিতে অনুষ্ঠিত হয়।

সাই বিকাশ বিদ্যানিকেতন : সাই বিকাশ বিদ্যানিকেতন টেগোর ক্যাম্পাসে ৭৭তম প্রজাতন্ত্র দিবসকে অত্যন্ত উল্লাসময়, মর্যাদাপূর্ণ এবং গভীর জাতীয় গর্বের সঙ্গে উদযাপন করেছে। অনুষ্ঠানের সূচনা হয়েছে সম্মানিত প্রধান শিক্ষক আরিবুক্কারাসু পান্ডিয়ানের হাতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এই মুহূর্তটি দিনভরের জন্য এক শ্রদ্ধাশীল এবং অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করেছে। প্রধান শিক্ষক পান্ডিয়ান বলেন, “প্রজাতন্ত্র দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় ভারতের সংবিধানের মহান ঐতিহ্য। আমাদের ছাত্ররা এই মূল্যবোধ নিয়ে দেশ গড়বে।” অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ছাত্রছাত্রীদের অত্যন্ত সমন্বিত ব্যান্ড প্যারেড এবং মার্চ পাস্ট। সাংস্কৃতিক অংশে ছাত্র-ছাত্রীরা দেশপ্রেমিক গান, নৃত্য এবং বক্তৃতার সমৃদ্ধ পরিসর উপস্থাপন করে সকলকে মুগ্ধ করেছে।

লাইফ লাইন হেল্পিং হ্যান্ড সোসাইটি : বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে তম ব্যাপী ৭৭তম প্রজাতন্ত্র দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে লাইফ লাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে কার্যরত নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সদস্যরা। এদিন সকালে কেন্দ্রের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি সাজানুল হক বড়ভূইয়া, সম্পাদক গুড্ডুকুমার সিং, কোষাধ্যক্ষ জায়েদ লস্কর এবং কাউন্সিলের এইচ. ধরেন্দ্র সিংহ সহ অন্যান্য কর্মকর্তারা। এরপর বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজন করা হয়। বিকেল চারটায় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহযোগিতায় অংশ নেন বাবর বড়ভূইয়া, ইমদাদ বড়ভূইয়া, রুহুল আমিন বড়ভূইয়া, রমজান বড়ভূইয়া, বাপন মজুমদার, আকবর মজুমদার, সেকুল লস্কর, দিলবার বড়ভূইয়া, রিয়াজ বড়ভূইয়া, রাহুল বড়ভূইয়া, মুক্তাদির বড়ভূইয়া, সানি বড়ভূইয়া, নাদিম বড়ভূইয়া,নাসির বড়ভূইয়া, কমরুল বড়ভূইয়া প্রমুখ।

এদিন পূর্ত বিভাগ, জলসম্পদ বিভাগ, মীন ও আবগারি বিভাগ, জেলা কমিশনার কার্যালয়, জেলা পরিষদ, সাব রেজিস্ট্রার, বন বিভাগ,বিদ্যুৎ বিভাগেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।



