প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

২৪ নভেম্বর : দীর্ঘ অসুস্থতার পর শেষ হল লড়াই। প্রয়াত হলেন ধর্মেন্দ্র। কদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে ভেন্টিলেশনে দেওয়া হয় বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানে অভিনেতাকে দেখতে তাঁর পরিবারের সদস্যরা থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা হাসপাতালে যান। আজ প্রয়াত হন অভিনেতা। ৮৯ বছর বয়সে…

Read More

৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সূর্য কান্ত

২৪ নভেম্বর : সোমবার ভারতের ৫৩তম প্রধান বিচারপতি (Chief Justice of India) হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রায় ১৫ মাস কাজ করবেন তিনি। এদিন রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, রাজ্যসভার দলনেতা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী…

Read More

অবতরণের সময় বিমানে পাখির সঙ্গে ধাক্কা,বড়সড়ো বিপদ এড়াল ইন্ডিগোর বিমান

২৪ নভেম্বর : অবতরণের সময় বিমানে পাখির সঙ্গে ধাক্কা। ভাগ্যক্রমে রক্ষা পেল ইন্ডিগোর বিমান। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দেরাদুন বিমানবন্দরে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি। বিমানটিতে মোট ১৮৬ জন যাত্রী ছিলেন সেসময়। কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ IGO 5032 ইন্ডিগোর বিমানটি অবতরণ করছিল দেরাদুনের জলি গ্রান্ট…

Read More

পড়ুয়াদের নিয়ে নয়াদিল্লির ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : ন্যাশনাল ইন্টিগ্রেশন ট্যুর-এর অংশ হিসেবে আসাম রাইফেলসের উদ্যোগে ২১ নভেম্বর শিক্ষার্থীরা নয়াদিল্লির উল্লেখযোগ্য জাতীয় ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেন। দিনের কর্মসূচি শুরু হয় ইন্ডিয়া গেট এবং রাষ্ট্রপতি ভবন পরিদর্শনের মাধ্যমে। সেখানে শিক্ষার্থীরা গার্ড মাউন্টিং অনুষ্ঠানের শৈল্পিকতা ও জাতীয় ঐতিহ্যের প্রতিচ্ছবি প্রত্যক্ষ করেন। এরপর দলটি জাতীয় জাদুঘর পরিদর্শন করে, যেখানে ভারতের…

Read More

উত্তরাখণ্ড থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক

২৩ নভেম্বর : দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তরাখণ্ড থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের আলমোরায় একটি সরকারি স্কুলের কাছে ঝোপে ১৬১টি জিলেটিন স্টিক পাওয়া গিয়েছে। তবে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। ফের কোনও নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা…

Read More

এটিএম ক্যাশ ভ্যান ডাকাতি, গ্রেফতার পুলিশকর্মী সহ তিন

২৩ নভেম্বর : মাত্র ৬০ ঘণ্টা। তার মধ্যেই বেঙ্গালুরু পুলিশ বড়সড় এটিএম ক্যাশ ভ্যান ডাকাতির রহস্য ফাঁস করল। এই ঘটনায় চুরি যাওয়া মোট ৭.১১ কোটি টাকার মধ্যে পুলিশ প্রায় ৫.৭৬ কোটি টাকা উদ্ধার করেছে। পুলিশ সেই সঙ্গে তিন জন অভিযুক্তকেও গ্রেফতার করেছে। ঠিক কী ঘটেছিল? মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। কয়েকজন দুষ্কৃতী নিজেদের রিজার্ভ ব্যাঙ্কের (RBI)…

Read More

মাওবাদী আন্দোলনে বড়সড় ধাক্কা! শীর্ষ নেতা সহ ৩৭ জনের গণ-আত্মসমর্পণ

২৩ নভেম্বর : তেলেঙ্গানায় মাওবাদী আন্দোলন এক বিশাল সাংগঠনিক বিপর্যয়ের মুখে পড়ল। শনিবার রাজ্যের শীর্ষ কমিটি সদস্য ও ২৫ জন তরুণীসহ মোট ৩৭ জন আত্মগোপনকারী ক্যাডার হায়দ্রাবাদে তেলেঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) বি শিবাধর রেড্ডির কাছে আত্মসমর্পণ করেছেন। এই গণ-আত্মসমর্পণ, যা চলতি বছরে এক দিনে হওয়া সবচেয়ে বড় আত্মসমর্পণগুলির মধ্যে অন্যতম, তা নিষিদ্ধ সংগঠনটির…

Read More

৫ রাজ্যের বিধানসভা ভোটের আগেই কংগ্রেসে ভাঙন, নেতৃত্বে শশী থারুর-চিদম্বরম?

২২ নভেম্বর : আগামী বছরের গোড়াতেই পশ্চিমবঙ্গ, তামিলনাডু-সহ ৫ রাজের বিধানসভা ভোট। আর ওই ভোটের আগেই ফের বড়সড় ধাক্কা খাচ্ছে কংগ্রেস। সূত্রের খবর, বিদ্রোহ সাংসদ শশী থারুরের নেতৃত্বে রাহুল গান্ধির কট্টর বিরোধী নেতারা (মণীশ তিওয়ারি, আনন্দ শর্মা, পি চিদম্বরম) নয়া দল গড়ে তুলতে চলেছেন। মূলত কেরল ও তামিলনাডুতে যাতে কংগ্রেস জোর ধাক্কা খায়, সেই চেষ্টাই…

Read More

ছেলের কথামতে ইউটিউব খুলে দেখতে পেলেন তেজস দুর্ঘটনার খবর

২২ নভেম্বর : দুবাইয়ের এয়ার শোয়ে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি চালাচ্ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার নমংশ সিয়াল। হিমাচল প্রদেশের কাংড়া জেলার বাসিন্দা। বয়স মাত্র ৩৪ বছর। যুদ্ধবিমান চালানোর বিষয়ে অত্যন্ত পারদর্শী। তাঁর শান্ত ধীর ব্যক্তিত্ব পছন্দ করতেন সবাই। উইং কম্যান্ডারের বাবা জগন্নাথ বলেন, ‘আমি ছেলের সঙ্গে শেষ কথা বলেছিলাম বৃহস্পতিবার। ও আমায় টিভি বা ইউটিউবে দুবাই এয়ার…

Read More

নেপাল ফের অশান্ত হতেই চিকেনস নেকে বাড়তি নজরদারি, সীমান্তে টহল র‍্যাফ-সিআইএসএফের

২২ নভেম্বর : ফের অশান্ত নেপাল। বৃহস্পতিবার জেনজির সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দলের সদস্যদের সংঘর্ষ হয়। আর তাতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে প্রতিবেশী দেশ। ঘটনার জেরে ভারত-নেপাল সীমান্তে কড়া নজরদারি শুরু হয়েছে। সীমান্ত দিয়ে যাতায়াত স্বাভাবিক থাকলেও চলছে তল্লাশি। নেপালে অস্থিরতার সুযোগ নিতে পারে বিভিন্ন অপরাধী চক্র, চোরাকারবারি ও জঙ্গি সংগঠন। শিলিগুড়ি…

Read More