সোশ্যাল মিডিয়ায় উগ্রবাদী মতাদর্শ ছড়ানোর অভিযোগে অসমের যুবক গ্রেফতার কেরলে

৩১ ডিসেম্বর : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে উগ্রবাদী মতাদর্শ ছড়ানোর চেষ্টার অভিযোগে কেরল পুলিশ অসমের এক ২৫ বছর বয়সি যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম রশিদুল ইসলাম। মধ্য কেরলের কাইপামাঙ্গালম থানা অধীন এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রশিদুল প্রায় দুই বছর ধরে ওই এলাকায় বসবাস করছিল এবং গ্রেফতারের সময় একটি বেসরকারি…

Read More

নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে যাত্রীবোঝাই বাস, মৃত কমপক্ষে ৬

৩০ ডিসেম্বর : উত্তরাখণ্ডে বর্ষবরণের উৎসবের আমেজ ফিকে হয়ে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায়। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের আলমোড়া জেলার ভিকিয়াসেনের কাছে একটি যাত্রীবাহী মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাওয়ায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও ১১ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন বলে পুলিস সূত্রে খবর। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমায়ুন…

Read More

চেন্নাই বিমানবন্দরে বিজয়কে ঘিরে ফের পদপিষ্ট পরিস্থিতি

৩০ ডিসেম্বর : প্রবল ভিড়ের চাপে হেনস্তার শিকার হলেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিক থলপতি বিজয়। রবিবার রাতে মালয়েশিয়া সফর সেরে ভারতে ফেরেন তিনি। চেন্নাই বিমানবন্দরে নামার খবর ছড়িয়ে পড়তেই তাঁকে একঝলক দেখার জন্য অসংখ্য ভক্ত জড়ো হন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে একসময় ভারসাম্য হারিয়ে পড়ে যান বিজয়। দ্রুত নিরাপত্তারক্ষীরা তাঁকে তুলে ধরে গাড়িতে…

Read More

চলন্ত পুলিশের গাড়ির উপর উল্টে গেল ট্রাক! চাপায় মৃত্যু চালকের

২৯ ডিসেম্বর : উত্তরপ্রদেশের রামপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি তুষ বোঝাই ট্রাক বোলেরো গাড়ির ওপর উল্টে পড়ে, যার ফলে গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হন। রোববার সন্ধ্যায় রামপুর-নৈনিতাল হাইওয়ের পাহাড়ি গেট মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দৃশ্যটি ধরা পড়ে এবং সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছে ভিডিওটি। ঘটনার বিবরণ অনুযায়ী, বোলেরো গাড়িটি হাইওয়েতে একটি মোড়…

Read More

দাউদাউ করে জ্বলল ট্রেনের দু’টি কামরা, মৃত্যু ১ যাত্রীর

২৯ ডিসেম্বর : টাটানগর-এর্নাকুলাম সুপার ফাস্ট এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। সোমবার ভোরে অন্ধ্রপ্রদেশের ইয়েলামাঞ্চিলি স্টেশনের কাছে ট্রেনের দু’টি কামরায় আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত একজন বৃদ্ধ যাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। তবে রেলের তরফে হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। শুরু হয়েছে উদ্ধারকাজ। আগুন কী ভাবে লাগল তা খতিয়ে…

Read More

বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় ত্রিপুরার পড়ুয়াকে খুন দেরাদুনে, গ্রেফতার ৫

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন ত্রিপুারা মুখ্যমন্ত্রী মানিক সাহা বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : ‘আমি চিনা নাগরিক নই, ভারতীয়।’ বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে এই কয়েকটা কথাই বলতে পেরেছিলেন অ্যাঞ্জেল চাকমা (২৪)। তখনও জানতেন না প্রতিবাদের মুখে পড়ে তাঁর প্রাণটাই চলে যাবে। প্রায় ১৪ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে শুক্রবার তাঁর মৃত্যু হয়।…

Read More

সেতুর ওপর লাইনচ্যুত মালগাড়ি, নদীতে পড়ল একাধিক কামরা!

২৮ ডিসেম্বর : আসানসোল ডিভিশনে লাইনচ্যুত সিমেন্ট বোঝাই মালগাড়ি। বিকট শব্দ করে লাইনচ্যুত হয় ১৯টি বগি। নদীতে পড়ে যায় মালগাড়ির বেশ কয়েকটি কামরা। বাকি কামরাগুলি পাশের লাইনে উল্টে পড়ে ছিল। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বিহারের শিমুলতলা স্টেশনের কাছে তেলিয়াবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল। শুধু তাই…

Read More

বাংলাদেশের ৫টা বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ

২৭ ডিসেম্বর : ঘন কুয়াশার দাপটে বাংলাদেশ যেতেই পারল না ৫টি আন্তর্জাতিক বিমান। অবতরণ করতে হল কলকাতা বিমানবন্দরে। যাত্রীরা অপেক্ষা করেন বিমানের মধ্যেই। তবে আকস্মিক এ ঘটনায় তাঁদের মধ্যে চাপানউতোরও তৈরি হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার ফের শুরু হয় যাত্রা। ততক্ষণে বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরের আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে বলে খবর আসে। তারপরই বিমানগুলি ফের বাংলাদেশের উদ্দেশ্যে উড়ে…

Read More

টাকা দেয়নি পরিবার, তাই বন্ধ স্কুল ভ্যান! পড়াশোনার জেদে ৩ ঘণ্টা পথ অবরোধ করল ৫ম শ্রেণির বালিকা

২৬ ডিসেম্বর : শিক্ষা কোনও বিলাসিতা নয়, বরং মৌলিক অধিকার-এই বার্তাই যেন কড়া ভাষায় বুঝিয়ে দিল ১০ বছরের একরত্তি এক বালিকা। স্কুলের মাইনে বা ভ্যানের ভাড়া বকেয়া থাকায় তাকে স্কুল ভ্যানে তোলা হয়নি। আর এই ‘অপরাধের’ প্রতিবাদে স্কুলব্যাগ বুকে আঁকড়ে মাঝরাস্তায় ধর্ণায় বসল পঞ্চম শ্রেণীর ছাত্রী সুরভী যাদব। তার জেদের জেরে টানা তিন ঘণ্টা স্তব্ধ…

Read More

মত্ত হাতির তাণ্ডব, ভাঙচুর, মৃত দুই

২৬ ডিসেম্বর : ২০ লিটার হাড়িয়া খেয়ে মত্ত অবস্থায় লোকালয়ে তাণ্ডব চালায় এক দাঁতাল। বৃহস্পতিবার এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জটেশ্বর (Jateswar) বাজার ও পূর্ব ব্যাংকান্দি এলাকায়। হাতির হানায় প্রথমেই প্রাণ হারিয়েছেন পবিত্র রায় নামে এক স্থানীয় বাসিন্দার। পরে রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জবা বর্মন (৪৫) নামে জখম এক মহিলারও। স্থানীয় সূত্রে খবর,…

Read More