ভূপেন হাজরিকার জন্মশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ হিমন্ত বিশ্ব শর্মার

২২ নভেম্বর : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান আগামী ২৯ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সাদরে সেই আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৯ সালে ড. ভূপেন হাজরিকাকে…

Read More

সুপ্রিম কোর্টের বিচারপতির বদলে আসাদউদ্দিন ওয়েইসিকে গার্ড অফ অনার

২২ নভেম্বর  : উত্তরপ্রদেশের সাহারানপুরে এক চরম বিভ্রান্তির জেরে সুপ্রিম কোর্টের বিচারপতির বদলে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান তথা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসিকে ‘গার্ড অফ অনার’ দিল পুলিশ। শনিবার সার্কিট হাউসের প্রবেশপথে ঘটা এই অপ্রত্যাশিত ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রশাসন সুত্রে জানা গিয়েছে, শনিবার সাহারানপুরের সার্কিট হাউসে দেশের শীর্ষ আদালতের এক…

Read More

ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে গাড়ির ধাক্কা, মৃত ৯, আহত ৬

২২ নভেম্বর : মর্মান্তিক দুর্ঘটনা! রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৯ জন। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও। পাশাপাশি এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। ঘটনাটি ঘটেছে কোটা-উদয়পুর জাতীয় সড়কের শম্ভুপুরা গ্রামের কাছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, গভীর রাত প্রায় ২টো নাগাদ দ্রুতগতিতে আসা একটি ক্রুজার…

Read More

মৃতদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল ৫ জনের

২১ নভেম্বর : জয়পুর থেকে অ্যাম্বুল্যান্সে মৃতদেহ নিয়ে কোচবিহারের ফিরছিলেন। পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসের বরাবাঁকির সুবেহা থানা এলাকার গেঁরোয়া গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্স চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে ধাক্কা মারেন। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে সুবেহা…

Read More

রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ঝড়: ৩৭ জেলার মধ্যে ৩৩টিতে এগিয়ে হাত শিবির, মুখ্যমন্ত্রীর নিজ জেলায় পিছিয়ে বিজেপি

২০ নভেম্বর : রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে শাসকদল বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়ে নির্ণায়ক জয় হাসিল করল বিরোধী দল কংগ্রেস। শুক্রবার প্রকাশিত রাজ্য নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ—উভয় স্তরেই বিজেপির চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের তিন বছর পূর্ণ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে গ্রামীণ ভোটে এই ফলাফল…

Read More

শুক্রবার সকালেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওডিশা উপকূলে জারি লাল সতর্কতা

২০ নভেম্বর : নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়তে শুরু করল সাইক্লোন ‘আকভান’। IMD সূত্রে খবর, শুক্রবার সকাল ৭টা ২৮ মিনিটে ল্যান্ডফল শুরু হয়েছে। অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং ওডিশার দক্ষিণ উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে ‘আকভান’-এর ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে IMD। এর জেরে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে অন্ধ্র ও ওডিশার উপকূলবর্তী অংশে। এর পাশাপাশি,…

Read More

৩৫ বছর পর কাশ্মীর স্থানীয় বা ভারতে জন্মানো জঙ্গিমুক্ত, জানালেন অমিত শাহ

২০ নভেম্বর : জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসদমনে বড় সাফল্যের কথা তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত ষষ্ঠ বার্ষিক সন্ত্রাসবিরোধী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, ৩৫ বছর পর কাশ্মীর উপত্যকা এখন ভারতে জন্মগ্রহণকারী বা স্থানীয় জঙ্গিদের থেকে সম্পূর্ণ মুক্ত। সন্ত্রাসের বিরুদ্ধে এই ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও জারি থাকবে বলে স্পষ্ট বার্তা দেন…

Read More

এনকাউন্টারে নিকেশ দাউদ ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি

২০ নভেম্বর : আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’ ও ছোটা শাকিলের ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি ওরফে রিজওয়ান পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ এবং নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে খতম হয় ৩৭ বছর বয়সি এই কুখ্যাত অপরাধী। পুলিশ সুত্রে জানা গিয়েছে, নিহত নাসিমের মাথার ওপর ৫০ হাজার টাকা পুরস্কার…

Read More

ভেঙে পড়ল বেইলি সেতু, আটকে গেল দু’টি ট্রাক, একটিতে আগুন

১৯ নভেম্বর : পঞ্জাবের পাতিয়ালা-সাঙ্গরুর বাইপাসে পাসিয়ানা গ্রামের কাছে ভাখরা খালের উপর নির্মিত একটি বেইলি সেতু বৃহস্পতিবার ভোরে আচমকাই ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় সেতুর উপর দিয়ে চলাচলকারী দু’টি ট্রাক ধ্বংসস্তূপের মধ্যে আটকে যায়। এর মধ্যে একটি ট্রাকে আগুন ধরে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে…

Read More

সেতুর রেলিং ভেঙে নদীতে গাড়ি, মৃত্যু ৬ জনের

১৯ নভেম্বর : বিহারের আরারিয়া জেলার তারাবাড়ি থানা এলাকায় বুধবার গভীর রাতে দ্রুত গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিদি সেতুর রেলিং ভেঙে জলে পড়ে যায়। জলে ডুবে মৃত্যু হয় ৬ জন যাত্রী। একজনকে উদ্ধার করেছেন স্থানীরা। স্থানীয় সূত্রে খবর, নদীতে গাড়ি পড়ে যাওয়ার আওয়াজ ও আরোহীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারাই প্রথমে ছুটে যান। গাড়ি সমেত ডুবে…

Read More