আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু তিন
২৪ নভেম্বর : পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে তিন জনের। আত্মঘাতী হামলা বলে অনুমান পুলিশের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর দপ্তরে। পাক পুলিশের তরফে জানানো হয়েছে, প্রথম বিস্ফোরণ ঘটে আধা সামরিক বাহিনীর মূল ফটকে। কয়েক মিনিটের মাথায় ফের বিস্ফোরণ ঘটে দপ্তরে। ওই ঘটনার পরেই…
