দুবাই এয়ারশোতে ভারতীয় তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, সাময়িকভাবে প্রদর্শনী স্থগিত

২১ নভেম্বর : দুবাই এয়ারশোর শেষ দিনের দুপুরের ডেমো প্রদর্শনের সময় (২১ নভেম্বর, শুক্রবার) ভারতীয় তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাটির পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত রাখা হয়। উপস্থিত দর্শকদের দ্রুত প্রদর্শনী এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশ্বের বৃহত্তম বিমান প্রদর্শনীর অন্যতম এই দুবাই এয়ারশো এবছর ১৭ নভেম্বর থেকে শুরু…

Read More

ভূমিকম্পে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ছয়, আহত শতাধিক

২১ নভেম্বর : ভূমিকম্পে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ছয় হল। শুক্রবার সকালে তীব্র ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে এ ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। নিহতদের মধ্যে পুরান ঢাকার আরমানিটোলায় তিনজন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে দু্ইজন এবং নরসিংদী সদরে একজন মারা গেছেন। ঢাকা, নরসিংদী ও গাজীপুরে আহত হয়েছেন শতাধিক। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জানা গেছে। একজনের…

Read More

ভূমিকম্প: বাংলাদেশে একাধিক মৃত্যু

২১ নভেম্বর : শুক্রবার ৫.৭ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। এই কম্পনে ওপার বাংলার রাজধানী ঢাকার বংশাল কসাইটুলিতে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জনের মৃত্যু হয়েছে বলে সেদেশের সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের জেরে ঢাকা সহ বাংলাদেশের একাধিক এলাকায় বহু বহুতল…

Read More

মিস ইউনিভার্সের মুকুট মেক্সিকোর ফতিমার মাথায়

২১ নভেম্বর : মিস ইউনিভার্সের মুকুট মাথায় উঠল মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ-এর মাথায়। শুক্রবার ভারতীয় সময় সকালে থাইল্যান্ডে কঠিন প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করে তিনি এই খেতাব জিতে নিলেন। উল্লেখ্য ভারতসুন্দরী মণিকা বিশ্বকর্মা চূড়ান্ত পর্যায়ে ওঠার আগেই বাদ পড়ে যান। ফাতিমার পরেই রানার আপের খেতাব জিতেছেন ভেনেজুয়েলার সুন্দরী স্টেফানি আবাসালি। থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ১২০টি…

Read More

ফের উত্তাল নেপাল, ওলির সমর্থকদের সঙ্গে সংঘর্ষ জেন জেডদের, জারি কার্ফু

২০ নভেম্বর : ফের অশান্ত হয়ে উঠল নেপাল। রাস্তায় নামলেন জেন জেডরা। গত সেপ্টেম্বরেই জেন জেড (Gen-Z) আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল নেপাল। আন্দোলনের সুদূরপ্রসারী প্রভাব পড়ে দেশের রাজনীতিতে। তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার উৎখাত হয়েছিল। নতুন সরকার গঠিত হয় সকলের সমর্থনে। কিন্তু মাঝে একটি মাসের ব্যবধান। ফের জেন জেড আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল ভারতের…

Read More

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় মাফিয়াদের গুলিতে হত ৩ বাংলাদেশি যুবক

২০ নভেম্বর : অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় ইঞ্জিনচালিত নৌকায় মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর গ্রামের তৈয়ব আলি খানের ছেলে ইমরান খান, রাজৈর উপজেলার দুর্গাবদ্দী গ্রামের ইমারাত তালুকদারের ছেলে মুন্না তালুকদার ও ঘোষলাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে বায়েজিত শেখ। স্বজনেরা জানান, অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশে গত…

Read More

‘ভারতের লালকেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল পর্যন্ত আঘাত করেছি’, বিস্ফোরক স্বীকারোক্তি পাক নেতার

১৯ নভেম্বর : সন্ত্রাসবাদে ইন্ধন জোগাচ্ছে পাকিস্তান, এই অভিযোগ একাধিকবার করেছে ভারত। আর এবার তার প্রমাণ দিয়ে দিলেন খোদ পাকিস্তানেরই এক নেতা চৌধুরী আনোয়ারুল হক। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে পাকিস্তানের ওই নেতাকে বলতে শোনা গিয়েছে, ‘জঙ্গিগোষ্ঠীগুলি ভারতের লালকেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল পর্যন্ত আক্রমণ করে চলেছে।’ এই মন্তব্যের মাধ্যমে কিছুদিন আগে লালকেল্লার সামনে বিস্ফোরণ ও চলতি…

Read More

সিডনিতে ভয়াবহ দুর্ঘটনায় আট মাসের অন্তঃসত্ত্বা ভারতীয় তরুণীর মৃত্যু

১৯ নভেম্বর : অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মাত্র ৩৩ বছরের এক ভারতীয় নারী। কয়েক সপ্তাহ পরই পৃথিবীর আলো দেখতে পেত তাঁর দ্বিতীয় সন্তান। কিন্তু তার আগেই মর্মান্তিক পরিণতি গ্রাস করল সিমান্বিথা ধারেশ্বরকে। গত সপ্তাহে স্বামী ও তিন বছরের ছেলেকে নিয়ে সন্ধ্যার হাঁটাহাঁটিতে বেরিয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা যায়, হর্ন্সবির জর্জ স্ট্রিট এলাকায়…

Read More

সৌদিকে প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে ঘোষণা ট্রাম্পের

১৯ নভেম্বর : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণার সঙ্গে জড়িত রয়েছে দু’দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি, যা আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করবে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। মঙ্গলবার…

Read More

বিমান দুর্ঘটনা ! কঙ্গো প্রজাতন্ত্রের খনি মন্ত্রী লুইস সহ ২০ জন ছিলেন

১৮ নভেম্বর : কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা ! ওই চার্টার্ড এমব্রায়ার বিমানে ছিলেন কঙ্গো প্রজাতন্ত্রের খনি মন্ত্রী লুইস ওয়াতুম কাবাম্বা এবং তাঁর প্রতিনিধিদল ৷ সোমবার কোলওয়েজি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ২৯ থেকে পিছলে যায় বিমানটি। প্রাইভেট জেটটির পেটের অংশটা স্কিড করে এবং লেজের অংশে আগুন ধরে যায়। রিপোর্ট অনুযায়ী, ২০ জন যাত্রী ওই বিমানে ছিলেন…

Read More