নায্য দাবিদাওয়া আদায়ের আন্দোলনে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের পাশে দাড়াল বিডিএফ

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : ছদিন ধরে নিজেদের নায্য দাবিদাওয়া আদায়ের দাবিতে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের সত্যাগ্রহ তথা অনশন কর্মসূচি চলছে। অথচ এখন অবধি সরকারি তরফে কোন ইতিবাচক সাড়া নেই। বুধবার বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এক প্রতিনিধিদল অনশন মঞ্চে উপস্থিত হয়ে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার করেন। শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে নির্মিত অস্থায়ী অনশন মঞ্চ থেকে এদিন বিডিএফ…

Read More

কাটিগড়ায় আসছেন অমিত শাহ, প্রস্তুতির খোঁজ নিলেন প্রতিমন্ত্রী অজয় ও সাংসদ পরিমল

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : আগামী ২০ ফেব্রুয়ারি কাছাড় জেলার কাটিগড়ায় সফরে আসছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর আগমনকে কেন্দ্র করে কাটিগড়ার নতানপুর এলাকায় জোরকদমে চলছে প্রস্তুতি। অনুষ্ঠানস্থল প্রস্তুত করতে দিন-রাত এক করে কাজ করছেন শতাধিক শ্রমিক। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে প্রশাসন এবং দলীয় কর্মীরা ব্যস্ত সময় পার…

Read More

দাবি পূরণে অনশন চলছেই, ডিসির কার্যালয়ের সামনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংগঠনগুলোর বিক্ষোভ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : বিভিন্ন দাবি পূরণের লক্ষ্যে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার নেতৃত্বে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে শুরু হওয়া আমরণ অনশন আন্দোলন এক সপ্তাহ অতিক্রম করলেও এখনও সরকারের টনক নড়েনি বলে অভিযোগ আন্দোলনকারীদের। বুধবার কাছাড় জেলা কমিশনারের কার্যালয়ের সামনে সংগঠনগুলোর পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত করা…

Read More

শ্রীভূমি জেলার ২১টি সেতুতে ১০ টনের অধিক ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : পূর্ত বিভাগের শ্রীভূমি উত্তর ও শ্রীভূমি দক্ষিণ টেরিটোরিয়্যাল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, জননিরাপত্তা এবং অবকাঠামোগত সুরক্ষা নিশ্চিত করতে জেলার ২১টি গুরুত্বপূর্ণ সেতুতে অবিলম্বে ১০ টনের বেশি ওজনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে জানানো হয়েছে, এনএইচআইডিসিএল ও অন্যান্য সংস্থার পরিকাঠামোগত উন্নয়নের বিভিন্ন…

Read More

দুর্যোগ মোকাবিলার তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন হাইলাকান্দিতে

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলা প্রশাসনের দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনার উদ্যোগে হাইলাকান্দিতে  তিন দিনব্যাপী দুর্যোগ মোকাবিলার  এক্সারসাইজ বুধবার সম্পন্ন হয়েছে। বোয়ালিপারের ড. শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশনে সোমবার  থেকে শুরু হওয়া এই এক্সারসাইজের তৃতীয় দিনে বুধবার মকড্রিল অনুষ্ঠিত হয়। এতে পার্শ্ববর্তী স্টেট ইনস্টিটিউট অব পঞ্চায়েত রাজের এক্সটেনশন সেন্টার এর ভবনে  ভূমিকম্পের দৃশ্যপট তৈরি করে…

Read More

শিলচরের গান্ধীবাগ পার্কে অশালীনতা, শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভিএইচপি-বজরঙের

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : শিলচর শহরের পার্ক রোড এলাকার গান্ধীবাগ পার্ক ঘিরে অশালীন পরিবেশের অভিযোগ উঠায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। শিশুদের বিনোদন ও অবসর যাপনের উদ্দেশ্যে নির্মিত এই পার্ক বর্তমানে নিরাপদ পরিবেশ হারাচ্ছে বলে অভিযোগ সংগঠনগুলির। সংগঠনগুলির দাবি, প্রতিদিন পার্কে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর সমাগম ঘটছে, যার ফলে পার্কের পরিবেশ ক্রমশ অশোভন হয়ে…

Read More

চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রমজান, সৌদিতে শুরু

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : আজ বুধবার সন্ধ্যায় পশ্চিম আকাশে বাঁকা চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বরাক উপত্যকাসহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন স্থানে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে। ইতিমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকেই দেশটিতে পবিত্র রোজা পালন শুরু হয়েছে। রমজান মাসকে ঘিরে ধর্মপ্রাণ মুসলিম সমাজের মধ্যে ব্যাপক প্রস্তুতি…

Read More

মারিয়া, খালেদা,  ঈশান, সৌভিক সহ একাধিক আধিকারিকের পদোন্নতি ও বদলি

বরাক তরঙ্গ,  ১৮ ফেব্রুয়ারি : মারিয়া তানিম, খালেদা সুলতানা আহমদ, ই ঈশান সিং, সৌভিক দত্ত সহ রাজ্যে একাধিক প্রশাসনিক আধিকারিকের পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। সোনাই সার্কল অফিসার মারিয়া তানিম অতিরিক্ত জেলা কমিশনার হিসেবে পদোন্নতি লাভ করেছেন। রাজ্যের পার্সোনাল (এ) বিভাগ রাজ্যপালের অনুমোদনক্রমে নোটিফিকেশনের মাধ্যমে মারিয়া তানিম সহ ৭৭ জন এসিএস ক্যাডারকে সিনিওর গ্রেড-টু পদোন্নতি…

Read More

ভুবনতীর্থ থেকে আর বাড়ি ফেরা হল না সঞ্জয়ের, শোকস্তব্ধ রাঙ্গিরখাড়ি

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : তীর্থদর্শনে গিয়েও আর বাড়ি ফেরা হল না রাঙ্গিরখাড়ির বাসিন্দা সঞ্জয় লোধার। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈব তীর্থস্থান ভুবনতীর্থে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারান তিনি। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র রাঙ্গিরখাড়ি এলাকায়। জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি বেলা ২-২০ মিনিট নাগাদ ভুবন তীর্থে অবস্থানকালে আচমকাই…

Read More

কানাইবাজার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : মঙ্গলবার দুপুরে পাথারকান্দির কানাইবাজার আখড়ার সম্মুখস্থ জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মুহূর্তের অসাবধানতায় ব্যস্ত সড়ক রণক্ষেত্রে পরিণত হয়, এতে একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দু-একজন চালক সামান্য আহত হলে তাঁদের দ্রুত প্রাথমিক চিকিৎসা…

Read More