কনকপুর থেকে মাদক উদ্ধার, আটক ১

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২ এপ্রিল : কনকপুর দ্বিতীয় খণ্ড থেকে হেরোইন উদ্ধার করল পুলিশ।  বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা নাগাদ নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে শিলচর থানার একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় কানকপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আবুল হোসেন চৌধুরীর ভাড়া বাড়ি থেকে তাঁর হেফাজত থেকে সন্দেহভাজন হেরোইনের পাঁচটি সাবান কেস (মোট ওজন ৬১ গ্রাম)…

Read More

কাল লালা-কাটিগড়া-বড়খলা-ধলাইয়ে জনসভা মুখ্যমন্ত্রীর, শিলচরে রোড শো

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার জোরদার করতে আগামীকাল শুক্রবার বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দি ও কাছাড় জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে দিনভর ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় গুয়াহাটি থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বেলা ১১টা ৩০ মিনিটে হাইলাকান্দি জেলার লালা মাল্টিপারপাস হায়ার সেকেন্ডারি…

Read More

ধ্রুবজ্যোতি পুরকায়স্থের পক্ষে মণিপুরের সাংসদ আকোইজামের একাধিক সভা

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকায় প্রচার জোরদার করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দলের তারকা প্রচারক ও মণিপুরের সাংসদ ড. আঙোমচা বিমল আকোইজাম বৃহস্পতিবার ধলাই বিধানসভা এলাকায় একাধিক নির্বাচনী সভায় অংশ নেন। সপ্তগ্রাম, মালুগ্রাম ও খুলিছড়ায় আয়োজিত জনসভায় উপস্থিত থেকে তিনি কংগ্রেস মনোনীত প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থের পক্ষে ভোট…

Read More

নির্বাচনী প্রচারে বাধার মুখে প্রাক্তন বিধায়ক মণিলাল

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ২ এপ্রিল : পাথারকান্দির ঘটনায় উঠছে বড় প্রশ্ন, সম্মানহানির রাজনীতি নয়, চাই শান্তি ও সহাবস্থান  পাথারকান্দির কংগ্রেসের বার্তা। বুধবার পাথারকান্দি বিধানসভার রাধাপ্যারি অঞ্চলে এক অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনার সৃষ্টি হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে পাথারকান্দির প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালা একাংশ জনগণের বাধার সম্মুখীন হন।…

Read More

বিজেপি বনাম কংগ্রেসের লড়াই, ধোঁয়াশায় হাইলাকান্দি আসন!

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : বিজেপির ড. মিলন দাস বনাম কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রাহুল রায়! হাইলাকান্দির ১২১ নম্বর বিধানসভা আসনে এই দুই প্রার্থীর মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। ডিলিমিটেশনের প্রকোপে হাইলাকান্দি বিধানসভা আসনটি এবার হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনবহুল হিসেবে পরিণত হয়েছে। সেই হিসেবে সংখ্যালঘু ভোট কম থাকার ফলে বাড়তি সুবিধায় রয়েছে বিজেপি দল। বিজেপি…

Read More

জাতীয় নির্মাণে শিক্ষার ভূমিকা নিয়ে বিশেষ বক্তৃতা আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : ভারতীয় শিক্ষণ মণ্ডলের ৫৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ভারতীয় শিক্ষণ মণ্ডলের আসাম বিশ্ববিদ্যালয় সমিতির যৌথ উদ্যোগে “জাতীয় নির্মাণে শিক্ষা” শীর্ষক এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনায় সংগঠন গীত পরিবেশন করেন মৃন্ময় নাথ। এরপর নীলাক্ষী রায় ধ্যায় বাক্য ও ধ্যায় শ্লোক পাঠ করেন। উদ্বোধনী ভাষণে…

Read More

বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ সুপ্রিয়ার, বললেন স্লোগান ছাড়া কিছুই পায়নি অসম

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২ এপ্রিল : বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে। তাঁর অভিযোগ, ১০ বছর ধরে বিজেপি এবং পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের জনগণকে কেবল স্লোগান ছাড়া আর কিছুই দেননি। বৃহস্পতিবার শিলচরের কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এআইসিসি-র সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের চেয়ারপার্সন সুপ্রিয়া শ্রীনাথে…

Read More

এনইসি’র ইনকিউবেশন প্রকল্পে শীর্ষ ৫০ উদ্যোক্তার তালিকায় আসাম বিশ্ববিদ্যালয়ের তিন

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : নর্থ ইস্টার্ন কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় ফ্ল্যাগশিপ ইনকিউবেশন প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য নির্বাচিত শীর্ষ ৫০ জন উদ্যোক্তার তালিকা ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব এন্টারপ্রেনারশিপ ঘোষিত এই তালিকায় আসাম বিশ্ববিদ্যালয়ের তিনজন উদ্যোক্তা চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়ে আর্থিক সহায়তা লাভ করেছেন। আসাম বিশ্ববিদ্যালয়ের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেন্টার থেকে নির্বাচিত তিন উদ্যোক্তা হলেন— দিব্যজ্যোতি নাথ…

Read More

বিজেপি সরকারকে ‘জুমলাবাজ’ আখ্যা সায়নী ঘোষের

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : উধারবন্দ ও সোনাই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নির্বাচনী প্রচারে জোরদার গতি আনতে উপস্থিত হলেন তৃণমূল নেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ। বৃহস্পতিবার সোনাই ও উধারবন্দ বিধানসভা কেন্দ্রে আয়োজিত তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রচারে আরও জোর দেন পশ্চিমবঙ্গের এই সাংসদ। জনসভায় কয়েক হাজার নারী-পুরুষসহ তৃণমূল কংগ্রেস সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি…

Read More

শ্রীভূমিতে ৮৫ উর্ধ্ব ও দিব্যাঙ্গ ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ শুরু

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ এপ্রিল : নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে যাতে কোন যোগ্য ভোটার ভোট দান প্রক্রিয়া থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে শ্রীভূমি জেলার ৮৫ বছরের উর্ধ্বের শারীরিকভাবে দুর্বল বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং দিব্যাঙ্গ ভোটরাদের বৃহস্পতিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে। বিধানসভা নির্বাচনে শ্রীভূমির ব্যালট ও পোস্টাল ব্যালট পেপার সেল থেকে…

Read More