সোনাইয়ে বিভিন্ন দল, সংগঠনের হাজারখানেক যুবক অগপতে যোগ

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : যুব কংগ্রেসের পর এবার বিভিন্ন দল ও সংগঠন থেকে হাজার খানেক যুবক অসম গণ পরিষদে যোগদান করেছেন। বুধবার দুপুরে সোনাই শহরের এক অনুষ্ঠান ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া-র উপস্থিতিতে এই বৃহৎ যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। এদিন নবাগত যুবকদের দলে বরণ করে নেন করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। যোগদানকারী…

Read More

সড়ক দুর্ঘটনায় জেলা কমিশনারের কার্যালয়ের যানচালকের মৃত্যু

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : শিলচরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জেলা কমিশনারের কার্যালয়ের এক যানচালক। মৃতের নাম হরি সিংহ (৫৯)। তিনি শিলচরের রামনগর লামারগ্রামের বাসিন্দা ছিলেন। জানা গেছে, মঙ্গলবার বেলা প্রায় সাড়ে ১১টা নাগাদ হরি সিংহ স্কুটিতে করে যাওয়ার সময় রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকায় একটি বোলেরো গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুর্ঘটনায় গুরুতরভাবে…

Read More

দিগরখালে মাদকসহ আটক এক

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১৮ মার্চ : কাটিগড়া মহকুমার দিগরখাল এলাকায় ফের মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল গুমড়া পুলিশ। ইয়াবা ট্যাবলেটসহ এক সরবরাহকারীকে আটক করা হয়েছে। বুধবার পশ্চিম কাটিগড়ার দিগরখাল পুরনো এমভি গেট সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ধরা পড়ে শাহান উদ্দিন বড়ভূইয়া নামে এক ব্যক্তি। জালালপুর তেরাপুর…

Read More

কাছাড় জেলা যুব পরিষদের উদ্যোগে ইফতার মহফিল

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ মার্চ : বুধবার বিকেলে অগপ দলের যুব পরিষদ কাছাড় জেলা কমিটির উদ্যোগে ট্যাঙ্ক রোড স্থিত কার্যালয়ে ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের ২৮তম দিনে আয়োজিত এই অনুষ্ঠানে যুব পরিষদের নেতাকর্মীসহ ভ্রাতৃ সংগঠনগুলোর অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন। যুব পরিষদের জেলা সভাপতি রূপন মোদক বক্তব্যে বলেন, “পবিত্র রমজানের ২৮তম দিনে ইফতার…

Read More

ইছাবিল চা-বাগানে নবনির্মিত শিব মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, মহোৎসবে সামিল মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৮ মার্চ : পাথারকান্দি কেন্দ্রের অন্তর্গত লোয়াইরপোয়া ব্লকের ইচাবিল চা-বাগান বুধবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে যেন এক অনন্য ধর্মীয় ও আধ্যাত্মিক আবহে মোড়ানো ছিল। নবনির্মিত সর্বজনীন শিব মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে এলাকাজুড়ে ছিল ভক্তি, শ্রদ্ধা এবং আনন্দের এক অপূর্ব মিলনমেলা। পাঁচদিনব্যাপী এই মহোৎসবের শেষ দিনে বুধবার…

Read More

শিলচরে শুরু হচ্ছে সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ মার্চ : শিলচরে আগামী ২১ থেকে ২৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। শহরের বঙ্গ ভবনে আয়োজিত এই নাট্যোৎসবটি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নরেশ চন্দ্র পালের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ৪৫তম নরেশ চন্দ্র পাল স্মৃতি নাট্যোৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে…

Read More

বড়জালেঙ্গায় ক্যান্সার শনাক্তকরণ  কর্মসূচি আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : ‘সুস্থ সমাজ গঠনে আগাম শনাক্তকরণ ও প্রতিরোধমূলক যত্নের প্রসার’ শীর্ষক বিষয়কে সামনে রেখে আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ শিলচর ক্যান্সার সেন্টার ও শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগিতায় এক ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করে। গতকাল বড়জালেঙ্গা এলাকার পাইওনিয়ার সংধে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের…

Read More

ভোটের আগে স্ট্রং রুম ও বিতরণ কেন্দ্র ঘুরে দেখলেন জেলা আয়ুক্ত

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১৮ মার্চ : আসন্ন আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলায় প্রস্তুতি পর্যালোচনা করতে জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক অভিষেক জৈন বুধবার সরকারি ভিএম এইচএস স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্ট্রং রুমে ইভিএম ও অন্যান্য নির্বাচনী সামগ্রী সংরক্ষণের ব্যবস্থা দেখেন। নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে বজায় রাখা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন এবং…

Read More

সোনাইয়ে কংগ্রেসের বৃহৎ কর্মী সম্মেলন, শাসক দলকে তীব্র আক্রমণ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ মার্চ : সোনাই বিধানসভা চক্রে নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে ২৪৪টি বুথের সভাপতি, সম্পাদক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে এক বৃহৎ কর্মী সম্মেলনের আয়োজন করলেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর।বাঁশকান্দি ও সোনাই ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ব্যাপক সাড়া পড়ে। কর্মী-সমর্থকদের ভিড়ে সভাস্থল পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক মঞ্চে।…

Read More

কাছাড়ে কংগ্রেসে বড় ধাক্কা, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তাপস দাস

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ মার্চ : কাছাড় জেলার রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী রইল। কংগ্রেসের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তাপস দাস আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শিলচরে আয়োজিত এক অনুষ্ঠানে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেবের উপস্থিতিতে এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।…

Read More